1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বানারীপাড়ায় হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় দুই যুবদল নেতা বহিষ্কার - জাগ্রত খবর - jagrata Khobor
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| সন্ধ্যা ৬:৪৫|
শিরোনামঃ
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বরিশালে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার বরিশাল শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম

বানারীপাড়ায় হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় দুই যুবদল নেতা বহিষ্কার

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৫০ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক:: বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নে চাঁদা না পেয়ে হিন্দু সম্প্রদায়ের এক ব্যক্তির ওপর হামলার ঘটনায় জড়িত যুবদলের দুই নেতাকে দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল। রবিবার (১৫ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়ার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিক মল্লিক ও সদস্যসচিব মাকসুদুর রহমান ডালিমকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, নীতি-আদর্শ ও সংহতিবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দলীয় প্রাথমিক সদস্যপদসহ বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বরিশাল জেলার আওতাধীন বানারীপাড়া উপজেলার ওই দুই নেতার পাশাপাশি নাটোরের সিংড়া উপজেলার ছাতারদীঘি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শামীম হোসেনকেও একই অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে।প্রসঙ্গত, শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বাইশারী ইউনিয়নে বিভাস ঋষি নামে হিন্দু সম্প্রদায়ের এক ব্যক্তির কাছে চাঁদা দাবি করে তা না পেয়ে হামলা চালানোর অভিযোগ ওঠে রফিক মল্লিক ও মাকসুদুর রহমান ডালিমের বিরুদ্ধে। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।স্থানীয় বিএনপির নেতাকর্মীরা প্রথমদিকে শালিসের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির আশ্বাস দিলেও দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। পরে কেন্দ্রীয় যুবদল বিষয়টি আমলে নিয়ে অভিযুক্তদের বহিষ্কার করে এবং ভুক্তভোগী বিভাস ঋষির পরিবারের খোঁজখবর নেয়।ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে আইনগত পদক্ষেপের বিষয়ে এখনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com