1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বানারীপাড়ার করপাড়ায় রহস্যজনক অগ্নিকাণ্ড - জাগ্রত খবর - jagrata Khobor
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সন্ধ্যা ৭:০৮|

বানারীপাড়ার করপাড়ায় রহস্যজনক অগ্নিকাণ্ড

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১২৪ বার পড়েছেন

বানারীপাড়া প্রতিনিধি::বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের করপাড়া গ্রামের ০৮ নং ওয়ার্ডে চান্দের বাড়ি সুমন হাওলাদার এর বসত ঘরে ১২ অক্টোবর সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।এ সময় সুমন হাওলাদার ও তার পরিবারের সদস্যরা বাড়িতে ছিল না।সুমন হাওলাদারের পরিবার বাপের বাড়ি বেড়াতে গিয়েছিল ।তাদের দাবি ঘরের বৈদ্যুতিক লাইনের মেইন সুইচ বন্ধ করা ছিল। প্রতিবেশীরা বানারীপাড়া উপজেলা ফায়ার সার্ভিস অফিসে যোগাযোগ করলে সন্ধ্যা নদীতে ফেরি পারাপারে প্রায় ঘন্টা খানেক বিলম্ব হওয়ার কারণে যথা সময় ফায়ার ব্রিগেড ঘটনাস্থলে উপস্থিত হতে পারেনি। যে কারণে ঘরটি সম্পূর্ণ ভশ্মীভূত হয়ে যায়। ততক্ষণে আগুনের লেলিহান শিখায় সমস্ত এলাকা আতঙ্ক ছড়িয়ে পড়ে।রাতেই ফায়ার সার্ভিস তাদের কার্যক্রম সমাপ্তি করে ফিরে আসে।স্হানীয়রা জানায় সুমন হাওলাদার মালয়েশিয়ার প্রবাসী হওয়ার কারণে দেশি-বিদেশি ফার্নিচার, টিভি, ফ্রিজ ওভেন সহ বেশ কিছু ইলেকট্রিক সামগ্রী বাসায় ছিল যা পুড়ে ছাই হয়ে যায়।বর্তমানে সুমন হাওলাদার ইন্টার ডিস্ট্রিক্ট ট্রাক ড্রাইভার। প্রাথমিকভাবে ধারণা করা হয় প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।এদিকে সুমন হাওলাদারের বড় ভাই মনির হাওলাদার এর শশুর সৈয়দকাঠী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হানিফ হাওলাদার এ ব্যাপারে অবহিত আছেন বলে জানিয়েছেন। এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের সূত্রপাত উদঘাটন করা সম্ভব হয়নি।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com