
আলামিন স্বপন::বরিশালের বানারীপাড়া উপজেলার বানারীপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা রবিবার (১২ অক্টোবর ) দুপুর ১:৩০ মিনিটে মধ্যাহ্ন বিরতির সময় তারা স্কুলের সামনে সদর রোডে থাকা ঝালমুড়ি ও ভেলপুরি খেয়ে বমি ও পেট ব্যথায় অসুস্থ হয়ে পড়ে।তাদেরকে প্রথমে অফিস কক্ষে এনে মাথায় পানি ঢালাসহ চিনির শরবত খাওয়ানোর পরও সুস্থ না হলে হাসপাতালে পাঠানো হয়। এরপর একইভাবে আরও বেশ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাদেরও বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।শিক্ষার্থীরা জানায়, বিদ্যালয়ে আসার পর মধ্যাহ্ন বিরতির সময় তারা স্কুলের সামনে সদর রোডে থাকা ঝালমুড়ি ও ভেলপুরির দোকান থেকে একটু নাগা মরিচ বেশি নিয়ে ঝালমুড়ি ও ভেলপুরি খায়। খাওয়ার পর প্রথমে দশম শ্রেণীর ছাত্রী লতা অসুস্থ হয় এর পর পরই দশম শ্রেণীর সোহানা,আয়েশা, হাবিবা,মরিয়ম, ও ফাতেমা অসুস্হ হয়ে পরে । ধারণা করা হচ্ছে, স্কুলের সামনে খোলা দোকানের ঝালমুড়ি খাওয়ায় এমনটি হতে পারে।হাসপাতালের কর্তব্যরত ডাক্তার জানান ফুড পয়জনিং নিয়ে হাসপাতালে ভর্তি শিক্ষার্থীরা এখন কিছুটা সুস্থ ও শঙ্কামুক্ত।স্কুলের শিক্ষক বাবু কল্লোল সরকার ( ইংরেজি) জানান এখন অসুস্থ শিক্ষার্থীরা শঙ্কামুক্ত সবাই বাড়ি চলে গেছে।