1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বান্দরবানে ৬ রাবার শ্রমিককে অপহরণ - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
মাঝ আকাশে দুই পাইলটের হাতাহাতিঃ ১৭ হাজার ফুট নিচে নামল বিমান বরগুনার আমতলীতে ১৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বাকেরগঞ্জে নিখোঁজ তিন স্কুলছাত্রী ঢাকা থেকে উদ্ধার পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অনিক গ্রেপ্তার, ৫ দিনের রিমান্ড আবেদন এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ জ্বালানিমন্ত্রীর ঘরে গচ্ছিত ২লাখ টাকাঃ মাদক বিক্রির টাকা আখ্যা দিয়ে জব্দ করলো ডিবি উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞার মধ্যেই ভবন নির্মাণের অভিযোগউজিরপুরে আদালতের নিষেধাজ্ঞার মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ বরিশালে এলপি গ্যাসের জন্য হাহাকার সারাদেশ অবৈধ অস্ত্রে বাড়ছে অপরাধ বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৩ ডলার

বান্দরবানে ৬ রাবার শ্রমিককে অপহরণ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ২৯৫ বার পড়েছেন
বান্দরবান প্রতিনিধি::বান্দরবান সদর উপজেলার টংকাবতীর একটি রাবার বাগান থেকে অস্ত্রের মুখে ছয়জন শ্রমিককে অপহরণের পর ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে দুর্বৃত্তরা।বুধবার রাত সাড়ে ১১টার দিকে টংকাবতি ইউপির হাতিরডেরা এলাকার ইসমাইলের রাবার বাগানে অপহরণের এই ঘটনা ঘটে।বৃহস্পতিবার সকালে টংকাবতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাং ইয়াং ম্রো এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, অপহরণের বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে।রাবার বাগানের মালিক ইসমাইল জানান, রাতে শ্রমিকরা কাজ শেষে বাগান ঘরে অবস্থান করছিলেন। হঠাৎ অস্ত্র উচিয়ে নুরুল আফসার (১৯), মো. আরাফাত (২২),ইসমাইল (২৪), করিম উল্ল্যাহ (২৬), রমিত (২৯) ও সাকিব (১৮) নামের ছয় রাবার বাগান শ্রমিককে চোখ বেঁধে ধরে নিয়ে যায় অপহরণকারীরা। পরে মুক্তিপণ বাবদ ২০ লাখ টাকা দাবি করে তারা। মুক্তিপণ না দিলে অপহৃত ছয় শ্রমিক ও তাকে (বাগান মালিক) হত্যার হুমকি দেয় অপহরণকারীরা। বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ পারভেজ জানান, ঘটনার খবর পেয়ে টংকাবতী পুলিশ ফাঁড়ি থেকে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালাচ্ছে।বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ সরদার জানান, অপহরণের খবর পাওয়ার পরপরই পুলিশ তাদের উদ্ধারে কাজ শুরু করেছে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com