1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বাবুগঞ্জে আগুনে পুড়িয়ে শিশুকে হত্যার ঘটনায় মামলা - জাগ্রত খবর - jagrata Khobor
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| রাত ১১:০৬|
শিরোনামঃ
প্রশাসনিক স্বচ্ছতা ও সততার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমানা আফরোজ বরিশালে মানবপাচার চক্রের মূলহোতা ইলিয়াস গ্রেপ্তার বরিশাল পুলিশ মো. মনির হোসেনের সিমাহীন সম্পদ বাবুগঞ্জে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বরিশাল সদর উপজেলায় খাল খননে বরাদ্দের কোটি টাকা ফেরৎ মীরগঞ্জে আরিয়াল খাঁ নদীর ভাঙনরোধে জিওব্যাগ ফেলা কার্যক্রমের উদ্বোধন একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র: সার্জিও গর প্রধানমন্ত্রী স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, ধর্ম যার যার রাষ্ট্র সবার : তথ্যমন্ত্রী প্রকাশিত সংবাদের প্রতিবাদ সাহেবের হাটে হাতুরে ডাক্তারের ফের ভূল চিকিৎসায় বৃদ্ধ মূত্যুর পথে

বাবুগঞ্জে আগুনে পুড়িয়ে শিশুকে হত্যার ঘটনায় মামলা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ২৩১ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক:: বরিশালের বাবুগঞ্জে অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় ১০ বছর বয়সী শিশু রাইসা আক্তারকে আগুনে পুড়িয়ে নির্মমভাবে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।মঙ্গলবার (১৭ মার্চ) নিহতের বাবা নজরুল ইসলাম বাদী হয়ে বাবুগঞ্জ থানায় হত্যা মামলা করেন।মামলায় কিশোর গ্যাং সদস্য সিফাত সিকদার ও তার বাবা জালাল সিকদারকে আসামি করা হয়েছে।ঘটনার পর থেকেই প্রধান আসামি সিফাত সিকদার পলাতক রয়েছে।এজাহার সূত্রে জানা যায়, রোববার (১৫ মার্চ) দুপুরে বাড়ির পাশে রাইসাকে পথরোধ করে অনৈতিক প্রস্তাব দেয়। প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে তার শরীরে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেয়। রাইসার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতেই তার মৃত্যু হয়। পরে জানাজা শেষে তার মরদেহ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার ও এলাকাবাসী জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।এ বিষয়ে বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. এহতেশামুল হক জানান, আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com