1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল - জাগ্রত খবর - jagrata Khobor
১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| বিকাল ৩:১১|
শিরোনামঃ
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বরিশালে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার বরিশাল শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম

বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১১১ বার পড়েছেন
জাগ্রত ডেস্ক:: বরিশালের বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুল হাসান সোহাগ ও তার মামা যুবলীগ কর্মী রেজভী মুন্সির ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এনিয়ে শনিবার (৪ অক্টোবর) দিনভর সংগঠনের নেতাকর্মীসহ জনসাধারণের মাঝে ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় শুরু হয়েছে।এক মিনিট দুই সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে, একটি রুমের মধ্যে চেয়ার বসা অবস্থায় কামরুল হাসান সোহাগ ওরফে রাঙা সোহাগ ইয়াবা সেবন করছেন এবং তার পাশে বসেই রেজভী মুন্সি একইভাবে ইয়াবা সেবন করছে।কামরুল হাসান সোহাগ বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের মান্নান আকনের ছেলে।এ ব্যাপারে বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক সুলতান আহমেদ খান বলেন, দল কোনোভাবেই অপরাধী ও মাদক সেবীদের প্রশয় দেবে না। বিষয়টি কেন্দ্রীয় নেতাদের অবহিত করা হয়েছে। এ ঘটনায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।বরিশাল জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীন বলেন, এ ঘটনা দলের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে। সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম সুমন মিয়া বলেন, কোনো অপরাধীর ঠাঁই স্বেচ্ছাসেবক দলে নেই। পুরো ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুল আহসান সোহাগ ওরফে রাঙা সোহাগ বলেন-এটি একটি ষড়যন্ত্রমূলক ভিডিও। রাজনৈতিকভাবে আমাকে হেয় করার জন্য এটি ছড়ানো হয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com