1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বামনায় স্বামীকে গলাটিপে হত্যায় পরকীয়া প্রেমিকসহ স্ত্রী আটক - জাগ্রত খবর - jagrata Khobor
১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ১০:৩১|
শিরোনামঃ
আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম পাথরঘাটায় রাতে ঘুমিয়ে ছিলেন ঘরে, স*কা*লে রাস্তার পশে মি*ল*ল মরদেহ মির্জাগঞ্জে স*ন্ত্রা*সী হামলায় গর্ভপাত, হাসপাতালে কা*ত*রা*চ্ছে মাহিনুর বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি আট বিভাগেই বৃষ্টির আভাস

বামনায় স্বামীকে গলাটিপে হত্যায় পরকীয়া প্রেমিকসহ স্ত্রী আটক

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৫ বার পড়েছেন
বরগুনা প্রতিনিধি:: বরগুনার বামনা উপজেলায় স্বামীকে গলাটিপে হত্যায় পরকীয়া প্রেমিকসহ স্ত্রীকে আটক করেছে পুলিশ। এরআগে রোববার দুপুরে নিজবাড়িতে রামনা ইউনিয়নের ঘোপখালি গ্রামের প্রবাসী আ. জলিলকে হত্যা করা হয়। এ ঘটনায় স্ত্রী নাজমা বেগম (৩৫) ও পরকীয়া প্রেমিক আল আমিন (৩০) কে আটক করে পুলিশ। এরপর দুজনেই হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে।স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, বামনা উপজেলার ঘোপখালি গ্রামের প্রবাসি মো. আবদুল জলিল (৪৫) গত ১৫ দিন আগে প্রবাস থেকে বাড়িতে আসেন। এদিকে একই এলাকার আবু খতিবের ছেলে আল আমিন (৩০) গৃহকর্মী হিসেবে ৫ বছর ধরে কাজ করতেন। কিন্তু স্বামী প্রবাসে থাকার সুবাদে স্ত্রী নাজমা তার গৃহকর্মী আল আমিনের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে।এ ঘটনা স্বামী জানতে পারলে স্ত্রী ও পরকীয়া প্রেমিক রোববার দুপুরে নিজ বসতঘরে তাকে অচেতন করে গলাটিপে হত্যা করে।বিষয়টি স্থানীয়রা জানতে পেরে পুলিশকে খবর দিলে পুলিশ রোববার রাত ৭টার দিকে থানায় নিয়ে আসে। সোমবার সকালে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।এ বিষয়ে বামনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনা জড়িত থাকার অভিযোগে স্ত্রী নাজমা ও পরকীয়া প্রেমিক আল আমিনকে আটক করা হয়েছে। প্রাথমিক তদন্ত ও স্বীকারোক্তিতে এ হত্যার দায় স্বীকার করেছে। মামলা প্রক্রিয়াধীন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com