1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বিধবা নারী হালিমা বেগমের ওপর পরিকল্পিত হামলার অভিযোগ, হাসপাতালে ভর্তি - জাগ্রত খবর - jagrata Khobor
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ১২:১৬|
শিরোনামঃ
আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম পাথরঘাটায় রাতে ঘুমিয়ে ছিলেন ঘরে, স*কা*লে রাস্তার পশে মি*ল*ল মরদেহ মির্জাগঞ্জে স*ন্ত্রা*সী হামলায় গর্ভপাত, হাসপাতালে কা*ত*রা*চ্ছে মাহিনুর বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি আট বিভাগেই বৃষ্টির আভাস

বিধবা নারী হালিমা বেগমের ওপর পরিকল্পিত হামলার অভিযোগ, হাসপাতালে ভর্তি

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৮ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক::বরিশাল নগরীর ৯ নম্বর ওয়ার্ডে এক বিধবা নারীর ওপর পরিকল্পিত হামলার অভিযোগ উঠেছে। আহত ওই নারীর নাম হালিমা বেগম (৫২)। তিনি একজন বিধবা এবং বর্তমানে গুরুতর আহত অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (তারিখ উল্লেখযোগ্য) সকাল আনুমানিক ১১টার দিকে ৯ নম্বর ওয়ার্ডের একটি বিউটি হলের সামনে হালিমা বেগমের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এ সময় তার সঙ্গে ছিলেন তার ছেলে রাব্বি খান এবং ভাগিনা কবির হাওলাদার ও জাহাঙ্গীর হাওলাদার।হালিমা বেগম বলেন, আসিক চৌধুরী, হাসান, লিমন, ফারুক ও ফিরোজের নেতৃত্বে আরও প্রায় ২০ থেকে ২৫ জনের একটি দল পূর্বপরিকল্পিতভাবে এই হামলায় অংশ নেয়। হামলায় হালিমা বেগম গুরুতর আহত হলে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।হাসপাতালে চিকিৎসাধীন হালিমা বেগম জানান, পূর্ব শত্রুতার জের ধরে তার ওপর এ হামলা চালানো হয়েছে। তিনি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পরিবার সূত্রে জানা গেছে। তবে অভিযুক্তদের পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com