1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বিপুল অস্ত্র উদ্ধার, বৈষম্যবিরোধী নেতার বাবাসহ আটক ৬ - জাগ্রত খবর - jagrata Khobor
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| দুপুর ১২:৩৮|

বিপুল অস্ত্র উদ্ধার, বৈষম্যবিরোধী নেতার বাবাসহ আটক ৬

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ১০৯ বার পড়েছেন
জাগ্রত খবর নিউজ::মাদারীপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিদেশি পিস্তল, কাটা রাইফেল ও এয়ারগানসহ বিপুল পরিমাণে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতার বাবা ও নারীসহ ছয়জনকে আটক করা হয়।শুক্রবার (২৫ জুলাই) ভোরে সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের ঘুনসি গ্রাম থেকে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন মাদারীপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র তুষার সব্যসাচীর বাবা মিলন সব্যসাচী ওরফে মিলন মাতুব্বর (৫৪)।তিনি ওই গ্রামের মৃত আ. করিম সব্যচারীর ছেলে। এছাড়া ঘুনসি গ্রামের শাহ আলম মাতুব্বরের ছেলে কালাম মাতুব্বর (৫৩), একই গ্রামের শাহ আলম মাতুব্বর ছেলে মনু মাতুব্বর (৫০), কালাম মাতুব্বরের স্ত্রী লাকি বেগম (৪৫), মফিজ মাতুব্বরের স্ত্রী পারুল বেগম (৪৫) ও শিহাব মাতুব্বরের স্ত্রী খাদিজা আক্তার (২৩)।অভিযানের পর সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর মাদারীপুর ক্যাম্পের কমান্ডার মেজর কাজী ফয়সাল ফারুক জানান, ওই গ্রামের কয়েকটি বসতবাড়িতে বিপুল পরিমান দেশি-বিদেশি অস্ত্র মজুদ রাখা আছে এমন খবরে সেখানে অভিযানে যায় সেনাবাহিনী ও সদর মডেল থানা পুলিশ। পরে তল্লাশি চালিয়ে থেকে ১টি পিস্তল, একটি এয়ার গান, ১টি ম্যাগাজিন, একটি কাটা রাইফেল, ১২৫ রাউন্ড গুলি ও বিপুল পরিমান দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়।তিনি জানান, জব্দ করা হয়েছে পাঁচটি মোবাইল ফোন ও একটি ট্যাব। আটক করা হয় তিন নারীসহ ৬ জনকে। পরে তাদের সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী।অপারধমূলক কর্মকান্ডে এই অস্ত্র ব্যবহার করা হতো বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।নিয়মিত এই অভিযান চলবে বলে জানান সেনাবাহিনীর মাদারীপুর ক্যাম্পের কমান্ডার মেজর কাজী ফয়সাল ফারুক।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com