1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বিসিসি কর্মচারী পরিচয়ে চাঁদা নেওয়ার অভিযোগ - জাগ্রত খবর - jagrata Khobor
১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| রাত ১০:৫৯|

বিসিসি কর্মচারী পরিচয়ে চাঁদা নেওয়ার অভিযোগ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ১০১ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক:: বরিশাল নগরীর কাঠপট্টি রোড এলাকায় সিটি করপোরেশন এর আওতাধীন ৯নং ওয়ার্ডে টিউবয়েল এর মালামাল সেট আটকে রাখার হুমকি দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন মোঃ খোকন আকন নামে এক ভুক্তভোগী।(১০ মে) রবিবার সকালে তিনজনের বিরুদ্ধে এ চাঁদা নেয়ার লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।অভিযোগে লেখা রয়েছে, বরিশাল সিটি কর্পোরেশনের আওতাধীন, ০৯নং ওয়াডস্থ সদর রোড টাউন হল সংলগ্ন কাটপট্টি রোডস্থ, গত ০৭-০৫-২৬ বিকাল ৫-৬ টার দিকে আমি টিউবয়েল স্থাপন করতে গেলে বাড়ীওয়ালার কাছে সিটি কর্পোরেশনের অনুমোতি না থাকার কারনে টিউবয়েল বসাতে অনিশ্চা প্রকাশ করেন। স্থান ত্যাগ করিয়া আসার পথে অভিযোক্ত আমার কাছ থেকে ইয়াসির আরাফাত ৫০ হাজার ও মোঃ জিহাদ পাঁচ শত এবং মোঃ জাহিদ এক হাজার সর্বমোট ৫১,৫০০/- টাকা নিয়ে যায়।প্রধান নির্বাহী কর্মকর্তা বরাত দিয়ে ভয়ভিতী দেখিয়ে একলক্ষ টাকা চাদাদাবী করেন ও ছয়মাস টিউবওয়েল এর সেট মালামল আটকে রাখার হুমকি প্রদান করেন,এসময় তার সাথে থাকা টাকা দিলে তারা নিয়ে যাওয়ার সময় এবিষয়ে আমার পিতাকে বলিলে সে ঘটনাস্থথলে আসেন এবং বিসিসির স্টাফদের সাথে টাকার কথা জানতে চাইলে বাবাকে ধাক্কা দিয়ে ফেলে তারা চলে যায়।এবিষয়ে ভুক্তভোগী মোঃ খোকন আকন সুষ্ঠ তদন্ত সাপেক্ষে আইনগত বিচারের দাবি করেন।এবিষয়ে অভিযুক্ত ইয়াসির আরাফাত জানান, আমার কর্মকর্তার ফোন পেয়ে আমি আমার পিওনকে ঘটনাস্থলে পাঠাই একপর্যায়ে আমি ঘটনাস্থলে গিয়ে দেখি তাদের কাছে টিউবওয়েল বসানোর সিটি কর্পোরেশনের অনুমতি আছে। কিন্তু যেখানে বসাতেছিলো সেটি চলাচলের রাস্তা তাই সেখান থেকে সরাতে বলেছি। অভিযোগের বিষয়টি আমি শুনেছি প্রশাসক মহোদয় বরিশালে নেই তারা তদন্ত করে যদি আমার অন্যায় পায় তাহলে তারা আমার বিরুদ্ধে যে ব্যবস্থা নিবে আমি তা মাথা পেথে নিব বলে জানান।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com