1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বেতাগীতে একই রাতে সরকারি দুই কার্যালয়ে চুরি, শহরজুড়ে আতঙ্ক - জাগ্রত খবর - jagrata Khobor
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ১২:২৩|
শিরোনামঃ
আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম পাথরঘাটায় রাতে ঘুমিয়ে ছিলেন ঘরে, স*কা*লে রাস্তার পশে মি*ল*ল মরদেহ মির্জাগঞ্জে স*ন্ত্রা*সী হামলায় গর্ভপাত, হাসপাতালে কা*ত*রা*চ্ছে মাহিনুর বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি আট বিভাগেই বৃষ্টির আভাস

বেতাগীতে একই রাতে সরকারি দুই কার্যালয়ে চুরি, শহরজুড়ে আতঙ্ক

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৬ বার পড়েছেন
বরগুনা প্রতিনিধি:: বরগুনার বেতাগী উপজেলায় গভীর রাতে সরকারি দুটি গুরুত্বপূর্ণ অফিসে চুরির ঘটনা ঘটেছে। বুধবার (১৭ ডিসেম্বর) দুর্বৃত্তরা পরিবার পরিকল্পনা অফিস ও জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়ের তালা ভেঙে নগদ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যায়। একই রাতে পৃথকভাবে এই দুই অফিসে চুরি হওয়ার ঘটনায় পৌর শহরে ভয় ও উদ্বেগ দেখা দিয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, বেতাগী পৌর শহরের কেন্দ্রস্থলে অবস্থিত সরকারি পরিবার পরিকল্পনা অফিস ও উপজেলা পরিষদ ভবনের পশ্চিম পাশে থাকা অফিসে তালা ভেঙে আলমারি থেকে দেড় লাখ টাকার মতো নগদ টাকা চুরি করা হয়। এ সময় গুরুত্বপূর্ণ নথিপত্র ও আসবাবপত্র এলোমেলো অবস্থায় ফেলে যায়। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে কর্মকর্তা-কর্মচারীরা চুরির বিষয়টি পুলিশকে জানান।এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, রাতের পাহারা জোরদার না থাকায় চোরেরা সহজেই অফিসে প্রবেশ করতে পেরেছে। এতে গুরুত্বপূর্ণ নথিপত্রের নিরাপত্তা নিয়েও আমরা উদ্বিগ্ন।চুরির ঘটনায় শহরের সাধারণ মানুষও আতঙ্কিত। অনেক ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দা রাতের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল এবং সিসিটিভি ক্যামেরা স্থাপনের দাবি করেছেন।বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল ইসলাম বলেন, চুরির ঘটনা তদন্তে আমাদের কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে এবং সন্দেহভাজন শনাক্তে কাজ চলছে।দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। বেতাগী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফারুক আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন ঘটনাটির সত্যতা স্বীকার করেছেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com