1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বেতাগীতে জয় বাংলা স্লোগান দিয়ে বক্তব্য শেষ করলেন বিএনপি নেতা! - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
বরিশালের হিজলায় মাদকের স্বর্গরাজ্য প্রশাসন নিরব ভূমিকায় ডিসেম্বরে মালয়েশিয়া বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট চালুর প্রত্যাশা পুলিশ পরিদর্শক থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা শিল্পকারখানায় অস্থিরতা আওয়ামী লীগের ইন্ধন রয়েছে: রিজভী হাসিনার জন্য ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা, পাইপ জব্দ মির্জাগঞ্জে জুতা ও প্রবেশপত্রের সূত্র পাওয়া গেল স্কুলছাত্রীর মরদেহ দুমকিতে কদমতলা কলেজে বহিরাগতদের হামলা, আহত দুই শিক্ষার্থী বরিশাল জেলা জামায়াতের নতুন আমির ডক্টর মাহফুজুর রহমান

বেতাগীতে জয় বাংলা স্লোগান দিয়ে বক্তব্য শেষ করলেন বিএনপি নেতা!

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ২৩৫ বার পড়েছেন
বরগুনা প্রতিনিধি :: জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বরগুনার বেতাগীতে বিজয় মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো। এ কর্মসূচির অংশ হিসেবে সোমবার (৫ আগস্ট) দুপুরে বেতাগী পৌর শাখার রিকশাচালক দলের আয়োজনে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে সংগঠনের সভাপতি মো. মিলন মিয়ার বক্তব্যে ‘জয় বাংলা’ স্লোগান শোনা যাওয়ায় বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে। বক্তব্যের সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ১ মিনিট ৯ সেকেন্ডের ভিডিওতে মিলন মিয়াকে বলতে শোনা যায়, ‘আজকের রিকশাচালক দল বেতাগী উপজেলা শাখার পক্ষ থেকে ৫ আগস্টে জুলাই যোদ্ধাদের স্মরণে যাঁরা শহীদ হয়েছেন, তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। যাঁরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বা চিকিৎসা নিয়েছেন, তাদের প্রতি সরকার যেন সহযোগিতা করে—এই আশাবাদ ব্যক্ত করছি। এই রিকশাচালক জনতা ৫ তারিখের ফ্যাসিবাদী সরকার আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে দেশ থেকে হটিয়েছে। জয় বাংলা, তারেক রহমান জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক।’তার বক্তব্যে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে ঘিরে বেতাগী উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। স্থানীয় নেতাকর্মীরা বলছেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপিতে নতুন নতুন নেতাকর্মীর আবির্ভাব হয়েছে। এসব তথাকথিত নেতার কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। হাইব্রিড নেতাদের বের করে না দিলে দলীয় শৃঙ্খলা রক্ষা কঠিন হবে।এ বিষয়ে বেতাগী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব গোলাম সরোয়ার রিয়াদ খান বলেন, ‘আমাদের দলে কিছু সুযোগসন্ধানী ঢুকে পড়েছে। গত ১৭ বছর এই দলে ছিল না, এখন আওয়ামী লীগ সরকার পতনের পর দলে ভিড় করছে। কিছু লোকের বিতর্কিত আচরণে দলের সম্মানহানি হচ্ছে। আমরা দলীয়ভাবে ব্যবস্থা নেব।এ বিষয়ে জানতে চাইলে রিকশাচালক দলের সভাপতি মিলন মিয়া বলেন, “ভিডিওটা আমার না। কে বা কারা ভিডিওর মধ্যে কার্ড (এডিট) করে এই অংশ ঢুকিয়ে দিয়েছে। অনেক দুষ্ট চক্র আছে—তারা করেছে। আমি ‘তারেক রহমান জিন্দাবাদ’, ‘শহীদ জিয়া অমর হোক’ বলেছি, ‘জয় বাংলা’ বলিনি।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com