1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বেতাগীতে তুচ্ছ ঘটনার জেরে রিকশা চালককে মারধর - জাগ্রত খবর - jagrata Khobor
১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| দুপুর ২:৫২|

বেতাগীতে তুচ্ছ ঘটনার জেরে রিকশা চালককে মারধর

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১০১ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক::বরগুনার বেতাগীতে ৮ টাকার সিগারেট ১০ টাকা বিক্রি করার প্রতিবাদে রিকশা চালক মোঃ সুমন গাজীকে মধ্যযুগীয় কায়দায় পিটিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে সন্ত্রাসীরা। শুক্রবার দুপুর ১১ঃ০০ টায় ওই থানার বেকাপুল এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি মুমূর্ষু অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে । রিক্সা চালককে এমন মধ্যযুগীয় কায়দায় মারধরের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। প্রতিপক্ষ সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার ।আহত সূত্রে জানা যায়, একই এলাকার বাসিন্দা দুলাল মুদি দোকানে হলিউড সিগারেট ৮ টাকার পরিবর্তে ১০ টাকা বিক্রি করে। এ নিয়ে রিকশাচালক সুমন প্রতিবাদ করলে উভয়ের ভিতরে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুলালের নেতৃত্বে সন্ত্রাসী খায়রুল, সরোয়ার মল্লিক, বিল্লাল ,জাহাঙ্গীর সহ অজ্ঞাত ৪/৫ জন সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালায়।পরে স্বজনরা আহতকে গুরুতর অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠায়। মারধর করেও ক্ষান্ত হয়নি এখন বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছে। ভুক্তভোগী পরিবার প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে দিন কাটাচ্ছে।এ বিষয়ে প্রধান উপদেষ্টা ও সেনাবাহিনী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী পরিবার। এ নিয়ে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও আহতের স্বজনরা আরো জানান।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com