1. admin@jagratakhobor.com : admin-ferdous :
ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেল-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৪ - জাগ্রত খবর - jagrata Khobor
১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ৪:০৭|

ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেল-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৪

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৯৯ বার পড়েছেন
জাগ্রত নিউজ::ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগরে দুটি মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। আজ রোববার বিকেল সাড়ে চারটার দিকে মহাসড়কের বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের রামপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ জানিয়েছে, ব্রাহ্মণবাড়িয়া অভিমুখী দুটি মোটরসাইকেল প্রতিযোগিতামূলকভাবে চালাতে গিয়ে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যায়। পরে হাসপাতালে নেওয়ার পথে আরেকজন মারা যায়। প্রাথমিকভাবে নিহত একজনের পরিচয় জানা গেছে। তিনি বিজয়নগর উপজেলার সাতগাঁও গ্রামের শাহজাহান মিয়ার ছেলে আকরাম মিয়া (২২)।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com