এরা তো বাংলাদেশপন্থী কোন দল না। এরা বাংলাদেশের সাবভৌমত্বের জন্য হুমকি। এরা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। আওয়ামীলীগ একটি গণহত্যাকারী সন্ত্রাসী গোষ্ঠী। আর এটার সহায়ক শক্তি জাতীয় পার্টি। এই জাতীয় পার্টির জন্য গতকাল ঢাকা শহরে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে পুলিশ এবং সেনাবাহিনীর একাংশ।নুরুল হক নুর আমাদের গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি। তিনি হাসপাতালে এখনো কিটিক্যাল অবস্থার মধ্যে আছেন। তার নাক, পিঠ ফাটিয়ে দেয়া হয়েছে, মস্তিষ্কে রক্ত ক্ষরণ হচ্ছে।যেভাবে তাদের পার্টির অফিসের ভিতরে ঢুকে হামলা করা হলো, বেধড়ক পেটানো হলো, এটা অত্যন্ত উদ্বেগজনক ঘটনা। আমরা এ ঘটনার প্রতিবাদ জানাই। এটা শুধু নুরুল হক নুরুর উপর হামলা হয়নি, এটা আমাদের উপর হামলা হয়েছে। এই হামলার পিছনে পুলিশের যারা নির্দেশ দিয়েছে, সেনাবাহিনীর যারা নির্দেশ দিয়েছে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মূখ্য সংগঠক মোল্লা রহমতুল্লাহ, মেসবাহ কামাল, সদস্য মুফতি ইনজিমামুল ইসলাম, সাতক্ষীরা জেলা এনসপির প্রধান সমন্বয়ক কামরুজ্জামান বুলু, যুগ্ম সমন্বয়ক এস কে আহসান উল্লাহ, অধ্যক্ষ আকতারুজ্জামান, জুলাই যোদ্ধা রাদিদ হাসান প্রমুখ।