1. admin@jagratakhobor.com : admin-ferdous :
ভোলায় দুর্নীতিবাজদের পোয়াবারো : সৎ অফিসাররা কোণঠাসা - জাগ্রত খবর - jagrata Khobor
১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| দুপুর ১২:২৪|
শিরোনামঃ
গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম পাথরঘাটায় রাতে ঘুমিয়ে ছিলেন ঘরে, স*কা*লে রাস্তার পশে মি*ল*ল মরদেহ মির্জাগঞ্জে স*ন্ত্রা*সী হামলায় গর্ভপাত, হাসপাতালে কা*ত*রা*চ্ছে মাহিনুর বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি আট বিভাগেই বৃষ্টির আভাস খুলনায় বিএনপি কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা মেহেন্দীগঞ্জে খেলনা দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগ ববিতে কাজের ভাগ দাবি ও চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতাদের বিরুদ্ধে অভিযোগ বাকেরগঞ্জে হেডমাস্টারের অনিয়মে ধ্বংসের প্রান্তে ‘পশ্চিম ঘাগুটিয়া সঃ প্রাঃ বিদ্যালয় ওমান উপকূলে মার্কিন হামলায় ৩ ভারতীয় নাবিক নিহত, কড়া প্রতিবাদ দিল্লির

ভোলায় দুর্নীতিবাজদের পোয়াবারো : সৎ অফিসাররা কোণঠাসা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১১০ বার পড়েছেন
ভোলা প্রতিনিধি::অন্যায় অনিয়মের অভিযোগ বা প্রতিবাদ করলেই বদলি এখন নিয়ম হয়ে দাঁড়িয়েছে অগ্রণী ব্যাংকে। ইতিমধ্যেই বানোয়াট অভিযোগ তুলে বদলি করা হয়েছে ভোলা জোনের আওতাধীন ভোলা শাখার ম্যানেজার এজিএম আলমগীর হোসেনকে, অথচ তিনি কাজ করছিলেন ব্যাংকের স্বার্থে।ঋণ বিতরণে বিভিন্ন অনিয়ম খুঁজে পাওয়ার পর সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও ঋণ বিভাগের প্রধান কর্মকর্তা মোঃ জিয়াউদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে এখন নিজেই পেয়েছেন বদলির নোটিশ। তাকে চলে যেতে হয়েছে চট্টগ্রাম সার্কেলে। এসবের নেপথ্যে কাজ করেছে এই ব্যাংকের বরিশাল সার্কেল ও ভোলা জোনের একটি দুর্নীতিবাজ ও ফ্যাসিস্ট সিন্ডিকেট। এসব সিন্ডিকেটের বিরুদ্ধে তথ্যপ্রমাণসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলেও সে অনুযায়ী কোন ব্যবস্থা নেয়া হয়নি। উল্টো ‘গণমাধ্যমে তথ্য প্রদানকারী’ সন্দেহে সৎ ও ব্যাংকের জন্য নিবেদিত অফিসারদের জোন ও সার্কেলের বাইরে বদলি করে দুর্নীতিবাজ ও ফ্যাসিস্টদের আগলে রাখছেন বরিশাল সার্কেলের জিএম জাহিদ ইকবাল এবং ভোলা জোনের ইনচার্জ গণেশচন্দ্র দেবনাথ।অনেক ঘটনার মধ্যে একটি ঘটনার অনুসন্ধান করে জানা গেছে, গত ২১ ফেব্রুয়ারি এজিএম আলমগীর হোসেন ভোলা শাখার ঋণ বিভাগের প্রধান সিনিয়র প্রিন্সিপাল অফিসার জিয়াউদ্দিনের ঋণ বিতরণে বেশকিছু অনিয়মের প্রমাণ তুলে ধরে তাকে কারণ দর্শানোর নোটিশ করেন। যেখানে টি২৪ সফটওয়্যার ব্যবহার করে ১২ লাখ টাকা ব্যক্তিগত ঋণ নিয়ে জিয়াউদ্দিন ইন্টারেস্ট রেট শুণ্য দেখিয়েছেন। এছাড়াও তার বিরুদ্ধে নানা জালিয়াতি ও ঋণ আদায়ে গাফিলতির অভিযোগ প্রমাণিত হয়েছে। এ বিষয়ে তাকে সতর্ক করা হলে ক্ষুব্ধ হয় জিয়াউদ্দিন ও তার অপকর্মের দোসর ভোলা জোনাল অফিসের কতিপয় কর্মকর্তা।এদিকে মেসার্স আরোহী ট্রেডার্সের মালিক আবুল কাশেমকে ৫০ লাখ টাকার ঋণের নবায়ন আবেদন যাচাই করে কোনো প্রতিষ্ঠানের অস্তিত্ব খুঁজে পাননি এজিএম আলমগীর হোসেন। ফলে তিনি সেটি নবায়ন না করায় জিয়াউদ্দিন সিন্ডিকেটের ক্ষোভ আরো বৃদ্ধি পায়। কেননা এখানে ছিলো বড় অংকের লেনদেন। যার ভাগবাটোয়ারার বড় অংশ পেতেন জোনাল অফিস।অনুসন্ধানের দেখা গেছে, আরোহী ট্রেডার্স হিসাব নং ০২০০০১৯৩৭৪০৯৩ সিসি ৩ নভেম্বর ২০১২ সালে অগ্রণী ব্যাংক ভোলা শাখা থেকে ঋণ গ্রহণ করার পর কোনোরকম বাণিজ্যিক প্রতিষ্ঠান ছাড়াই প্রতিবছর ঋণ নবায়ন করে আসছে। এজিএম আলমগীর হোসেন সরেজমিনে তদন্তের মাধ্যমে ‘আরোহী ট্রেডার্স’ নামে বাস্তবে কোন বাণিজ্যিক প্রতিষ্ঠান না থাকার প্রমাণ পান এবং এটির নবায়ন প্রক্রিয়া বন্ধ করে দেন। এতে জোনাল প্রধানসহ সার্কেল অফিসের একাধিক দূর্নীতিবাজ কর্মকর্তার বাড়তি উপার্জন বন্ধ হয়ে যায়।তারা (সিন্ডিকেট) আরোহী ট্রেডার্সের মালিক আবুল কাশেমের ছেলে মিজানুর রহমান জিতুর মাধ্যমে এজিএম আলমগীর হোসেনের বিরুদ্ধে ভূয়া অভিযোগ দায়ের করান। তারা মাঠপর্যায়ে সঠিক তদন্ত না করে এবং সিন্ডিকেটের মাধ্যমে প্রভাবিত হয়ে এজিএম আলমগীর হোসেনকে কাগজে-কলমে অভিযুক্ত করেন। ব্যাংকের স্বার্থে কাজ করে আলমগীর হোসেন হয়ে গেলেন ‘কাল্পনিক অভিযুক্ত’ আর ‘প্রকৃত অভিযুক্ত’ জিয়াউদ্দিন ঋণ প্রদান কর্মকর্তা থেকে প্রমোশন নিয়ে একই শাখার ম্যানেজারের দায়িত্ব পেলেন।নাম প্রকাশে অনিচ্ছুক অগ্রণী ব্যাংকের একজন কর্মকর্তা জানালেন, এই ব্যাংকের কয়েকটি ঘটনায় দেখেছি- ‘এখানে চোরের কোন শাস্তি হয় না, যারা চোর ধরিয়ে দেয় তাদের শাস্তি হয়।অন্যদিকে এই জিয়াউদ্দিন ইতিপূর্বে চরফ্যাশন শাখায় ম্যানেজার থাকাকালীন ঋণ গ্রহীতা প্রতিষ্ঠানের ঋণ মেয়াদোর্ত্তীনের পরেও যথাসময়ে ঋণ খেলাপী না করা, খেলাপী হওয়া সত্বেও নিয়মিত দেখিয়ে ১৭ লক্ষ ১৬ হাজার ৪৫৫ টাকা সুদ চার্জ করা এবং ৩ লক্ষ ৩৫ হাজার ৯১৯ টাকা ইনসুরেন্স কর্তন করার অভিযোগে মহাব্যবস্থাপকের সচিবালয়, বরিশাল সার্কেল কর্তৃক গত ১২ সেপ্টেম্বর ২০২৪ তারিখে ব্যাখ্যা তলব করা হয়। ঐসময় জিয়াউদ্দিনের বিরুদ্ধে কঠোর প্রসাসনিক ব্যবস্থা নেয়ার জন্য ভিজিলেন্স ডিভিশনের কঠোর নির্দেশনা থাকলেও ভোলা জোনাল অফিসের প্রধান গণেশ চন্দ্র দেবনাথ এবং ভোলা শাখা ব্যবস্থাপক (বর্তমানে বরিশাল সার্কেল অফিসে কর্মরত) পংকজ কুমার নাথসহ বরিশাল সার্কেল অফিসের কয়েকজন যৌথভাবে অর্থনৈতিক লেনদেনের মাধ্যমে ঐসময় জিয়াউদ্দিনকে রক্ষা করেন বলে জানা গেছে।ঐসময় ভূয়া নমিনী সাজিয়ে মৃত অলিয়ার রহমানের হিসাব নং- ০২০০০০৩৫৯৭৭৭৩ থেকে ৭,৫০,৭৫২ টাকা আত্মসাৎ করেন জিয়াউদ্দিন। যা থেকে পংকজ কুমার নাথ মোঃ জিয়াউদ্দিন এর বিরুদ্ধে আনিত অভিযোগের উপর দায়সারা তদন্ত রিপোর্ট তৈরি করে অব্যাহতি দেন। এছাড়াও চরফ্যাশন শাখার মেসার্স বিকাশ স্টোরের বিরুদ্ধে ব্যাংকের পক্ষ থেকে দায়ের করা সিআর মামলাটি (নং ৪২৫/১৬) তৎকালীন ম্যানেজার জিয়াউদ্দিনের অবহেলায় খারিজ হয়ে যায়। সেজন্য তার বিরুদ্ধে এখন পর্যন্ত কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি।অগ্রণী ব্যাংকের হেড অফিসের ২১/০৪/২৪ খ্রিঃ তারিখের পত্রে মোঃ জিয়াউদ্দিনের বিরুদ্ধে কঠোর প্রসাসনিক ব্যবস্থা নেয়ার সুষ্পস্ট নির্দেশনা থাকলেও ভোলা আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম গনেশ চন্দ্র দেবনাথ কোন ব্যবস্থা না নিয়ে উল্টো আলমগীর হোসেনকে সরিয়ে তাকেই ভোলা শাখার ম্যানেজার হিসাবে সুপারিশ করেন বলে জানা গেছে।এছাড়াও জিয়াউদ্দিনের আরো অসংখ্য অনিয়মের প্রমাণ রয়েছে। সে কোন ধরনের ঋণ গ্রহণ ব্যতিরেকে ভোলা শহরের সার্কুলার রোডে ৬ (ছয়) শতাংশ জমি কেনেন ৯০ লাখ টাকা দিয়ে, এছাড়াও ভোলা শহরের যুগীরঘোলে মুন্সীবাড়ির ভিতর ৩ শতাংশ জমি কিনেছেন ২১ লাখ টাকা দিয়ে। অথচ তিনি চাকুরীতে জয়েন করেন ০১/০৩/২০১৩ সালে। তার বেতনের সমুদয় টাকা দিয়েও এই জমি কেনা সম্ভব নয় বলে মনে করেন ব্যাংক সংশ্লিষ্টরা। তার আয় ও সম্পদের বিবরণী বিশ্লেষণ করলে অনেক তথ্য বেরিয়ে আসবে।সার্বিক বিষয়ে ভোলা শাখার সাবেক ব্যবস্থাপক ও সিন্ডিকেটের ষড়যন্ত্রের স্বীকার হয়ে চট্টগ্রাম সার্কেল অফিসে বদলি হওয়া আলমগীর হোসেন জানান, অগ্রণী ব্যাংক বরিশাল সার্কেল সচিবালয় ও ভোলা আঞ্চলিক কার্যালয়ের ফ্যাসিস্ট ও দুর্নীতিবাজ সিন্ডিকেটের কর্মকর্তারা আমার বিরুদ্ধে কল্পকাহিনী তৈরি করেছে, যা আদৌ সত্য নয়। তিনি জানান, ঐ অভিযোগের তদন্তে আসেন বরিশাল সার্কেল অফিসের এজিএম মোঃ আজিজুর রহমান। তিনি এসেই ভোলা জোনাল হেড ডিজিএম গণেশ চন্দ্র দেবনাথের নির্দেশমত শাখার সকল কর্মকর্তাদের ডেকে পাঠান এবং আমার বিরুদ্ধে লিখিত অভিযোগনামা জমা দিতে বাধ্য করেন।যেসব কর্মকর্তারা আমার বিরুদ্ধে লিখিত দিতে চাননি, তাদেরকে বদলী ও ব্যাখ্যা তলবের হুমকি দেয়া হয়। আর নেপথ্যে থেকে এসব কিছুর নেতৃত্ব দেন ভোলা শাখার তৎকালীন ঋণ কর্মকর্তা এসপিও জিয়াউদ্দিন।এজিএম মোঃ আলমগীর হোসেন ভোলা শাখা ব্যবস্থাপকের দায়িত্ব পালন করার সময় জিয়াউদ্দিনসহ বরিশাল সার্কেল ও ভোলা জোনাল অফিসের একাধিক দূর্নীতিবাজ কর্মকর্তার যোগসাজশ ধরে ফেলেন।এতে ক্ষিপ্ত হয়ে বরিশাল সার্কেল অফিসের এজিএম পংকজ কুমার নাথ, এজিএম আজিজুর রহমান, এসপিও এফ এম সাদিকুর রহমান, জিএম’র পিএস বঙ্গবন্ধু পরিষেদের সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক দেবশিষ কুন্ডের মাধ্যমে নগদ লেনদেন করেন জিয়াউদ্দিন।তারা সার্কেল অফিসের এজিএম পংকজ কুমার নাথ ও আজিজুর রহমানের সহযোগিতায় মোঃ আলমগীর হোসেনকে আত্মপক্ষ সমর্থনের কোন সুযোগ না দিয়ে ভোলা জোন থেকে চট্টগ্রাম সার্কেল অফিসে বদলী করান।আর দুর্নীতি ও নানা অনিয়মে অভিযুক্ত চরফ্যাশন শাখার সাবেক ব্যবস্থাপক জিয়াউদ্দিনকে পদোন্নতি দিয়ে ভোলা শাখার ইনভেস্টম্যান্ট অফিসার করা হয়, সর্বশেষ তাকে একই শাখার ব্যবস্থাপক হিসাবে পদায়ন করা হয়।সব মিলিয়ে দূর্নীতি ও অনিয়মের আখড়ায় পরিণত হয়েছে বরিশাল সার্কেল অগ্রণী ব্যাংক। প্রতিটি শাখা নিয়ন্ত্রণ করছেন বরিশাল সার্কেলের ভেতর দীর্ঘদিন ঘাপটি মেরে থাকা ফ্যাসিস্ট ও দুর্নীতিবাজ সিণ্ডিকেট। এরা কৌশলে সৎ কর্মকর্তাদের বদলি করে দিয়ে নিজেদের একচ্ছত্র আধিপত্য তৈরি করছে অগ্রণী ব্যাংক বরিশাল সার্কেলের প্রতিটি শাখায়।গণমাধ্যমের অনুসন্ধানে ইতিপূর্বে অগ্রণী ব্যাংক পিএলসি বরিশাল সার্কেলের সিন্ডিকেটসহ ভোলা জোনাল অফিসের চিত্র তুলে ধরা হয়েছে। সাধারণ গ্রাহক ও অগ্রণী ব্যাংকের শুভাকাঙ্খীরা ভেবেছিলেন এতে পরিবর্তন আসবে অগ্রণী ব্যাংকে। কিন্তু ঘটেছে হিতে বিপরীত। ভোলা জোনাল শাখার সৎ ও জনপ্রিয় ব্যবস্থাপক আলমগীর হোসেনকে বদলি করে সেখানে বসানো হয়েছে চরফ্যাশন ও ভোলা শাখায় দূর্নীতির দায়ে অভিযুক্ত জিয়াউদ্দিন কে। যা নিয়ে ভোলা জোনের অধিনস্ত প্রতিটি শাখায় চলছে নানামূখী আলোচনা।এসব বিষয়ে অগ্রণী ব্যাংক ভোলা আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম গণেশ চন্দ্র দেবনাথ বলেন, হেড অফিসের নিয়ম অনুযায়ী সব বদলি ও প্রমোশন হয়েছে। এখানে আমার কিছু করার নেই। ভোলা জোনের কোনো অভিযোগ বিষয়ে জানতে হলে ফোনে নয়, মুখোমুখি আসুন, বক্তব্য নিন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com