1. admin@jagratakhobor.com : admin-ferdous :
ভোলায় পাচারকালে ২০ ব্যারেল জ্বালানি তেল জব্দ - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ

ভোলায় পাচারকালে ২০ ব্যারেল জ্বালানি তেল জব্দ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১১৫ বার পড়েছেন
ভোলা প্রতিনিধি:: ভোলায় অবৈধভাবে পরিবহনের সময় চার হাজার লিটার জ্বালানি তেল জব্দ করেছে কোস্টগার্ড। এ সময় তেলের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল কুমার এ জরিমানা করেন।কোস্টগার্ড জানিয়েছে, বরিশাল থেকে একটি ট্রলারে করে শ্রীপুরে অবৈধভাবে তেল পরিবহন করছিল একটি চক্র।গোপন সংবাদ পেয়ে ভোলা কোস্টগার্ডের একটি টিম শ্রীপুরে অভিযান চালিয়ে ট্রলারসহ তেল জব্দ করে। পরে ভ্রাম্যমাণ আদালত তোলের মালিক মামুন মিঝিকে ৫০ হাজার টাকা জরিমানা করে।জব্দকৃত ট্রলারে ২০ ব্যারেল ডিজেল ছিল, যার বাজার মূল্য প্রায় চার লাখ টাকা।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com