1. admin@jagratakhobor.com : admin-ferdous :
ভোলায় প্রতিবন্ধীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩ - জাগ্রত খবর - jagrata Khobor
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ১০:৩০|
শিরোনামঃ
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বরিশালে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার বরিশাল শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম

ভোলায় প্রতিবন্ধীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২২৯ বার পড়েছেন
ভোলা প্রতিনিধি:: ভোলার তজুমদ্দিনে ২৫ বছর বয়সী এক সন্তানের মা, বাক্‌প্রতিবন্ধী নারীকে গণধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার আসামিরা হলেন – চাঁদপুর ইউনিয়নের শশীগঞ্জ গ্রামের মো. ছালেম মিয়ার ছেলে মো. রাকিব (৩০), একই গ্রামের আবদুল মান্নানের ছেলে মো. জুয়েল (৩৫), মাওলাকান্দি গ্রামের মো. আলীর ছেলে মো. আল আমিন সম্রাট (২০)।মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) তজুমদ্দিন থানা হলরুমে এক প্রেস রিলিজের মাধ্যমে এসব তথ্য জানায় পুলিশ।জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহিম জানান, গত ২২ ফেব্রুয়ারি রাতে বাক্‌প্রতিবন্ধী এক নারী তজুমদ্দিন থানার চাঁদপুর ইউনিয়নের একটি ধর্মীয় অনুষ্ঠান (কীর্তন) দেখে বাড়ি ফিরছিলেন। রাস্তায় থাকা আসামিরা তাকে প্রলোভন দেখিয়ে অটোরিকশায় করে অজ্ঞাত স্থানে নিয়ে পালাক্রমে গণধর্ষণ করে। ধর্ষণের পর গুরুতর অবস্থায় চাঁদপুর ইউনিয়নের শশীগঞ্জ এলাকার একটি রাস্তার পাশে ফেলে রেখে যায়। স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ভুক্তভোগীর পরিবার তাকে উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ভোলা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়।এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে তজুমদ্দিন থানায় একটি মামলা দায়ের করেন। তজুমদ্দিন থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার একাধিক টিম তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহিম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামিরা ঘটনার সঙ্গে সম্পৃক্ততা স্বীকার করেছে। মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com