1. admin@jagratakhobor.com : admin-ferdous :
ভোলা-২ : দুই স্বতন্ত্র প্রার্থী মনোনয়ন বাতিল, বৈধ ৭ - জাগ্রত খবর - jagrata Khobor
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ২:৩৬|
শিরোনামঃ
আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম পাথরঘাটায় রাতে ঘুমিয়ে ছিলেন ঘরে, স*কা*লে রাস্তার পশে মি*ল*ল মরদেহ মির্জাগঞ্জে স*ন্ত্রা*সী হামলায় গর্ভপাত, হাসপাতালে কা*ত*রা*চ্ছে মাহিনুর বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি আট বিভাগেই বৃষ্টির আভাস

ভোলা-২ : দুই স্বতন্ত্র প্রার্থী মনোনয়ন বাতিল, বৈধ ৭

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬
  • ১৩৮ বার পড়েছেন
ভোলা প্রতিনিধি:: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যাচাই বাছাইয়ে ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) আসনে দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। মনোনয়নপত্র বাতিল হওয়া দুই প্রার্থী হলেন মহিবুল্যাহ খোকন ও তাছলিমা বেগম। এছাড়াও ওই আসনে বাকী সাত প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে ভোলার জেলা প্রশাসক কার্যালয়ের হল রুমে যাচাই বাছাই শেষে জেলা রিাটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ডা. শামীম রহমান এ ঘোষাণা দেন।বৈধ সাত প্রার্থী হলেন- বিএনপির মো. হাফিজ ইব্রাহীম, জামায়াতে ইসলামীর মোহাম্মদ ফজলুল করিম, বাংলাদেশ খেলাফত মজলিসের আব্দুস সালাম, জাতীয় পার্টির অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম রিটু, আমজনতার দলের মো. আলাউদ্দিন, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মোকফার উদ্দিন চৌধুরী ও স্বতন্ত্র মো. জাকির হোসেন খন্দকার।ভোলার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ডা. শামীম রহমান জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-২ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই সম্পন্ন করা হয়েছে। এ আসনটিতে মোট ৯জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এদের মধ্যে সাতজনের কাগজপত্র সঠিক পাওয়া যাওয়ায় তাদেরগুলো গৃহীত হয়েছে। বাকী দুই জন প্রার্থী স্বতন্ত্র হিসেবে দাখিল করেছেন। তবে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী এক শতাংশ ভোটারদের যে সম্মতি দেওয়া হয়েছে সেগুলো সঠিক না পাওয়ায় তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে তারা চাইলে নিয়ম অনুযায়ী প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com