1. admin@jagratakhobor.com : admin-ferdous :
মঠবাড়িয়ায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এনসিপির প্রার্থীকে শোকজ - জাগ্রত খবর - jagrata Khobor
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| দুপুর ১:৩৪|
শিরোনামঃ
আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম পাথরঘাটায় রাতে ঘুমিয়ে ছিলেন ঘরে, স*কা*লে রাস্তার পশে মি*ল*ল মরদেহ মির্জাগঞ্জে স*ন্ত্রা*সী হামলায় গর্ভপাত, হাসপাতালে কা*ত*রা*চ্ছে মাহিনুর বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি আট বিভাগেই বৃষ্টির আভাস

মঠবাড়িয়ায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এনসিপির প্রার্থীকে শোকজ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
  • ১৩০ বার পড়েছেন
পিরোজপুর প্রতিনিধি:: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ১০ দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ড. শামীম হামিদীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার আকলিমা আক্তার স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।চিঠিতে উল্লেখ করা হয়, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫-এর বিধি ৫(১) অনুযায়ী সরকারি ডাক-বাংলো, রেস্ট হাউস বা কোনো সরকারি কার্যালয়ে নির্বাচনি প্রচারণা চালানো সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু শামীম হামিদী ও তার দলীয় সমর্থক বিকাল ৫টা ১০ মিনিটে উপজেলা পরিষদ প্রাঙ্গণে নির্বাচনি প্রচার কার্যক্রম চালিয়েছেন, যা নির্বাচনি আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।এমতাবস্থায় কেন তার বিরুদ্ধে বিধি মোতাবেক আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার ব্যাখ্যা আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিতভাবে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।এ ব্যাপারে ড. শামীম হামিদী বলেন, পথসভার নির্দিষ্ট কোনো স্থান না থাকার কারণে তাড়াহুড়ো করে উপজেলা পরিষদ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করতে বাধ্য হয়েছি। নিয়মতান্ত্রিকভাবে সার্বিক সমস্যাগুলো লিখিতভাবে সহকারী রিটার্নিং কর্মকর্তা বরাবর পেশ করা হবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com