1. admin@jagratakhobor.com : admin-ferdous :
মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী গ্রেপ্তার - জাগ্রত খবর - jagrata Khobor
১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ৯:৫৪|

মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১০৮ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক:: বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও আন্দোলনকারীদের হত্যার অভিযোগে যাত্রাবাড়ী থানায় দায়ের করা এক মামলায় বেসরকারি টেলিভিশন স্টেশন মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ বিভাগের উপকমিশনার তালেবুর রহমান বলেন, যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।তিনি কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বাবা। মামলায় ১১ নম্বর আসামি তৌহিদ আফ্রিদি এবং ২২ নম্বর আসামি তার বাবা নাসির উদ্দিন সাথী।রাজধানীর গুলশানের বাসা থেকে গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (গোয়েন্দা- দক্ষিণ) নাসিরুল ইসলাম।তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামী মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী।হাতিরঝিলের পাশে অবস্থিত বেসরকারি টেলিভিশন স্টেশন মাই টিভি ভি. এম. ইন্টারন্যাশনাল লিমিটেডের মালিকাধানী একটি প্রতিষ্ঠান। ২০১০ সাল থেকে এটি সম্প্রচারে রয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com