1. admin@jagratakhobor.com : admin-ferdous :
মাঝরাতে সরানো হলো বিসিসির সাবেক মেয়র খোকন সেরনিয়াবাতের বাসার মালামাল - জাগ্রত খবর - jagrata Khobor
১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ৮:২৯|
শিরোনামঃ
আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম পাথরঘাটায় রাতে ঘুমিয়ে ছিলেন ঘরে, স*কা*লে রাস্তার পশে মি*ল*ল মরদেহ মির্জাগঞ্জে স*ন্ত্রা*সী হামলায় গর্ভপাত, হাসপাতালে কা*ত*রা*চ্ছে মাহিনুর বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি আট বিভাগেই বৃষ্টির আভাস

মাঝরাতে সরানো হলো বিসিসির সাবেক মেয়র খোকন সেরনিয়াবাতের বাসার মালামাল

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৫ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক:: পালিয়ে যাওয়ার ১৫ মাস পর মধ্যরাতে বরিশাল নগরীর ভাড়া বাসা থেকে আসবাবপত্র ও অন্যান্য মালামাল সরিয়ে নিয়েছেন সাবেক মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত।সর্বশেষ সিটি নির্বাচনে তাকে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র বানিয়েছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগ। ফ্যাসিস্ট পতনের একদিন আগে বরিশাল থেকে পালিয়ে যান খোকন।এলাবাসীর তথ্যানুযায়ী, বৃহস্পতিবার মধ্যরাতে নগরের কালু শাহ সড়কে থাকা ভাড়া বাসা থেকে সব মালামাল সরিয়ে নেন শেখ পরিবারের এ সদস্য। দীর্ঘ ১৫ মাস ধরে ওই বাসার ভাড়াও দিচ্ছিলেন না তিনি। মালামাল সরানোর ক্ষেত্রে স্থানীয় কিছু লোক সহযোগিতা করেছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাসিন্দা সুমন জানান, নির্বাচনের আগে বরিশাল নগরের কালুশাহ সড়কে আলেকান্দা মসজিদসংলগ্ন একটি ভবনে ফ্ল্যাট ভাড়া নেন খোকন। তবে পরবর্তীতে গিয়ে ওঠেন একই সড়কে থাকা ‘করিম মঞ্জিল’ নামে অপর একটি ভবনে। জুলাই বিপ্লবের উত্তাল দিনগুলোতে বরিশালেই ছিলেন তিনি। তবে গত বছরের ৪ আগস্ট গভীর রাতে সপরিবারে পালিয়ে যান বরিশাল থেকে।গত ১৫ মাসে বেশ কয়েকবার চেষ্টা করেছেন সেই ভাড়া বাসা থেকে মালামাল সরিয়ে নিতে। কিন্তু স্থানীয় বিএনপির নজরদারি আর প্রচ্ছন্ন বাধার কারণে সফল হয়নি সেই চেষ্টা। অবশেষে বৃহস্পতিবার মধ্যরাতে সরিয়ে নিয়েছেন ভাড়া বাসার মালামাল।খবর পেয়ে রাত আড়াইটায় কয়েকজন সংবাদকর্মী সেখানে গিয়ে দেখতে পান একটি বড় ও ছোট ট্রাকে উঠানো হচ্ছে মালামাল। ট্রাকের শ্রমিকদের জিজ্ঞেস করলে তারা বলেন, ‘মালামাল খুলনা যাবে। রুবেল স্যার সব কিছুর দেখভাল করছেন।এই রুবেল ছিলেন খোকনের ব্যক্তিগত সহকারী।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com