1. admin@jagratakhobor.com : admin-ferdous :
মাদক ব্যবসায় বাধা দেওয়ায় দুই যুবককে কুপিয়ে জখম - জাগ্রত খবর - jagrata Khobor
১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| সকাল ১১:৪১|

মাদক ব্যবসায় বাধা দেওয়ায় দুই যুবককে কুপিয়ে জখম

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১১৯ বার পড়েছেন
বাবুগঞ্জ প্রতিনিধি ::মাদক ব্যবসায় বাধা দেওয়া দুই যুবককে কুপিয়ে আহত করেছে মাদক কারবারিরা। শনিবার (২৬ জুলাই)বাবুগঞ্জ উওর দেহের গতি এলাকায় এ ঘটনা ঘটে।হামলায় আহত হন ধীরেন গোলদারের ছেলে লিটন গোলদার (৪২)ও হিলটন গোলদার (৩০), তিনি বর্তমানে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন রয়েছেন।আহত লিটন গোলদার জানান,দেহের গতি এলাকায় চিহ্নিত মাদক কারবারি মানিক গোলদার সহ বেশ কয়েকজন দীর্ঘদিন ধরেই এলাকার মাদক ব্যবসার করে আসছেন। বিভিন্ন সময় এলাকার মুরুব্বীদেরকে নিয়ে তাকে বাধা দেয়ার কারণে ক্ষিপ্ত হয়ে আমার উপরে হত্যার উদ্দেশ্যে হামলা বেধড়ক মারধর করে।আহত লিটন গোলদার ও হিলটন গোলদারকে উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে ।আহত লিটন গোলদার আরো জানান আমাদেরকে এখনো বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানি কবে বলে হুমকি প্রদান করে আসছে প্রতিপক্ষ। লিটন তদন্ত সাপেক্ষে প্রশাসনের কাছে সুষ্ঠু বিচারের দাবি জানান।অভিযুক্ত মানিক গোলদার মাদক ব্যবসা অস্বীকার করে জানান তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমাদের উপর উল্টো হামলা করেছে লিটন গোলদার ও তার ভাই আমরা শেরেবাংলা মেডিকেল কলেজে ভর্তি আছি।এ ব্যাপারে বাবুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তারা জানান,তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয়পক্ষের মারামারি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে মেডিকেলে প্রেরণ করা হয়েছে পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com