জাগ্রত নিউজ::জিয়া পরিবার, বিএনপি পরিবার এবং প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের ইতিহাসে মানবাধিকার লঙ্ঘনের সবচেয়ে বড় শিকার বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।বৃহস্পতিবার জাতীয় সংসদে তিনি এ কথা বলেন।আইনমন্ত্রী বলেছেন, যে কেউ গুমের শিকার হলে সেটিকে মানবাধিকার লঙ্ঘন হিসেবে আইনে অন্তর্ভুক্ত করা হয়েছে। মানবাধিকার লঙ্ঘনের শিকার যারা হয়েছেন, তাদের সবার সঙ্গে আলোচনা করে এবং অধিকতর পরামর্শের ভিত্তিতে বিষয়গুলো মানবাধিকার আইনে অন্তর্ভুক্ত করা হবে।তিনি আরও বলেন, আমার সামনে যারা বসে আছেন, তারা বিগত ১৭ বছরের মধ্যে অনেকেই ১৭ বছর মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছেন, অনেকের পরিবার মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছেন। আমাদের সামনে যারা বসে আছেন, তাদের অনেকে মানবাধিকার কী জিনিস, সেটা হাড়ে হাড়ে টের পেয়েছেন।আইনমন্ত্রী বলেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘনের শিকার জিয়া পরিবার, বিএনপি পরিবার ও প্রধানমন্ত্রী তারেক রহমান।মানবাধিকার বিষয়ে সরকারের কোনো ধরনের পিছুটান নেই বলে জানান আইনমন্ত্রী।