1. admin@jagratakhobor.com : admin-ferdous :
১৭ বছরের জঞ্জাল মাত্র ৮ দিনে সরানো সম্ভব নয়, সময় দরকার : বিসিসি প্রশাসক - জাগ্রত খবর - jagrata Khobor
২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| রাত ১১:৫০|
শিরোনামঃ
ধানমন্ডি স্টাফ কোয়টারে ভাড়াটিয়া দুই সন্তানের জনক প্রতারক সুমন ধর্ষন করলেন এক সন্তানের জননীকে দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে অর্থ পাচারেও চ্যাম্পিয়ন ইউনূস সরকার! কন্যাশিশু ধর্ষণের শিকার, মামলার পর সন্তানসহ বাড়িছাড়া ভুক্তভোগী পরিবার ৯ জেলার জন্য দুঃসংবাদ, সতর্কতা জারি রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ জমি বিরোধে আলেমকে জঙ্গি আখ্যা : পদ হারানোর শঙ্কায় দুই বিএনপি নেতা! বরিশালে অপরাধ নিয়ন্ত্রণে সোচ্চার পুলিশ, ৮ দিনে গ্রেপ্তার ২৪১ বাকেরগঞ্জে স্ত্রী না আসায় শ্বশুরবাড়িতে জামাতার আত্মহত্যা বরিশালে সাবেক কাউন্সিলরসহ ১৭ আ.লীগ নেতাকর্মী গ্রেফতার

১৭ বছরের জঞ্জাল মাত্র ৮ দিনে সরানো সম্ভব নয়, সময় দরকার : বিসিসি প্রশাসক

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ১৮৬ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক:: বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন বলেছেন, ১৭ বছরের জঞ্জাল মাত্র ৮ দিনে সরানো সম্ভব নয়, এর জন্য দরকার সময়। সবার পরামর্শ ও সহযোগিতা নিয়ে বরিশালের জলাবদ্ধতাসহ সব সমস্যা সমাধান করা হবে।প্রশাসক বিলকিস আক্তার বলেন, ‘সিটি করপোরেশনে যোগদানের পরদিন থেকে গত ৮ দিনই জনদুর্ভোগ লাঘবের আলোচনা করা হয়েছে। এতে সবেচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়েছে, শহর পরিচ্ছন্ন রাখা ও আসন্ন বর্ষায় জলাবদ্ধতা দূর করার বিষয়। ড্রেন ও খালের মুখ পরিস্কার রাখা হবে, যাতে বর্ষায় পানি নদীতে নেমে যেতে পারে।বৃহস্পতিবার (২ এপ্রিল) দুইটি রাস্তার নির্মাণ ও একটি রাস্তার সৌন্দর্য বর্ধন কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।এর মধ্যে নগরীর চাঁদমারি মাদ্রাসা সড়ক ও ড্রেন নির্মাণ কাজ, আমির খান সড়ক নির্মাণ কাজ এবং চৌমাথা লেকে ফোয়ারা স্থাপন কাজের উদ্বোধন করেন এ প্রশাসক।এ সময় আরও উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র আলতাফ মাহামুদ সিকদার এবং মহানগর সেচ্ছাসেবকদলের আহ্বায়ক মশিউর রহমান মঞ্জু, ২২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আ ন ম সাইফুল আহসান আজিম ও জেলা বিএনপির সদস্য মুসফিক হাসান মাসুমসহ বিএনপির নেতারা।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com