1. admin@jagratakhobor.com : admin-ferdous :
মারামারি শেষে হাসপাতালে ডে-কেয়ার’ রাত কাটে নিজের ঘরেই - জাগ্রত খবর - jagrata Khobor
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| রাত ১১:০৫|
শিরোনামঃ
প্রশাসনিক স্বচ্ছতা ও সততার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমানা আফরোজ বরিশালে মানবপাচার চক্রের মূলহোতা ইলিয়াস গ্রেপ্তার বরিশাল পুলিশ মো. মনির হোসেনের সিমাহীন সম্পদ বাবুগঞ্জে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বরিশাল সদর উপজেলায় খাল খননে বরাদ্দের কোটি টাকা ফেরৎ মীরগঞ্জে আরিয়াল খাঁ নদীর ভাঙনরোধে জিওব্যাগ ফেলা কার্যক্রমের উদ্বোধন একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র: সার্জিও গর প্রধানমন্ত্রী স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, ধর্ম যার যার রাষ্ট্র সবার : তথ্যমন্ত্রী প্রকাশিত সংবাদের প্রতিবাদ সাহেবের হাটে হাতুরে ডাক্তারের ফের ভূল চিকিৎসায় বৃদ্ধ মূত্যুর পথে

মারামারি শেষে হাসপাতালে ডে-কেয়ার’ রাত কাটে নিজের ঘরেই

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ২০৫ বার পড়েছেন
দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি:: পটুয়াখালীর দুমকীতে মারামারি করে প্রতিপক্ষকে ফাঁসাতে হাসপাতালে ভর্তি হয়ে বাড়িতে রাত্রিযাপন করার অভিযোগ উঠেছে নিতাই চন্দ্র নামে এক যুবকের বিরুদ্ধে । স্থানীয়দের ভাষ্য, গত (১৪ মার্চ) শনিবার বিকেলে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের তালতলি বাজারে নিতাই চন্দ্রের কুরুচিপূর্ণ বক্তব্যের জেরে প্রতিবেশী আঃ সালাম, জলিল হাওলাদারদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে নিতাই চন্দ্র জাবের মাহামুদের মধ্যে হাতাহাতি শুরু হয়। এসময় নিতাই চন্দ্র জাবের মাহামুদের পিঠে কামড় বসিয়ে দেয়। স্থানীয়রা ছাড়াতে ব্যর্থ হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ধস্তাধস্তির একপর্যায়ে নিতাই চন্দ্র মাথায় আঘাতপ্রাপ্ত হন। পরক্ষণে নিতাই চন্দ্র বিকেল পাঁচটার দিকে দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি হন। সন্ধ্যায় নিতাই চন্দ্র প্রাথমিক চিকিৎসা নিয়ে সালাম,জলিল ও জাবের সহ কয়েকজনের বিরুদ্ধে দুমকী থানায় অভিযোগ দায়ের করে পুনরায় হাসপাতালে ফিরে আসে। ঘটনার রাত ১১ টার দিকে হাসপাতালে অবস্থান না করে বাড়িতে চলে যান। পরদিন সকালে ফের হাসপাতাল বেডে চলে আসেন। সারাদিন হাসপাতালে থেকে রোববার সন্ধ্যায় হাসপাতাল কতৃপক্ষকে অবহিত না করে বাড়িতে গিয়ে রাত্রিযাপন করেন।পাশ্ববর্তী বেডের রোগীরা জানান, তিনি থানায় কাজ আছে বলে চলে গেছেন আর রাতে ফেরেননি । এ প্রতিবেদক সরেজমিন হাসপাতাল পরিদর্শনে গেলে এর সত্যতা মেলে।রাতে নিতাই চন্দ্রের মুঠোফোনে যোগাযোগ করে সংযোগ পাওয়া যায়নি।সকালে হাসপাতাল বেডে তাকে বসে থাকতে দেখা গেছে। রাতে হাসপাতালে না থাকার বিষয়ে তাঁর কাছে জানতে চাইলে কোন সদুত্তর দিতে পারেননি।এবিষয়ে কর্তব্যরত নার্স জানান, রাত আটটার দিকে দুই নম্বর বেডে থাকা রোগী নিতাই চন্দ্রকে পাওয়া যায়নি। তিনি তাকে না পাওয়ার বিষয়টি তাঁর ফাইলে লিখে রেখেছেন।কর্তব্যরত চিকিৎসক মো. জাহিদুল ইসলাম ওই রোগীর হাসপাতাল বেডে না থাকার সত্যতা স্বীকার করে বলেন, হাসপাতালে ভর্তি হয়ে বাড়িতে রাত্রিযাপন করার সুযোগ নাই। তিনি পলাতক মর্মে ব্যবস্থা নিচ্ছেন।দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক জি এম এনামুল হক বলেন, নিতাই চন্দ্র রাতে হাসপাতালে না থাকায় বিধিমোতাবেক ব্যবস্থা নেয়া হয়েছে।দুমকী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর শহীদুল হাসান শাহীন জানান, বিষয়টি অবগত হওয়ার পর তিনি কর্তব্যরত চিকিৎসককে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে বলেছেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com