1. admin@jagratakhobor.com : admin-ferdous :
মুলাদীতে অস্ত্র-বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৮ - জাগ্রত খবর - jagrata Khobor
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| দুপুর ১:৩৬|
শিরোনামঃ
আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম পাথরঘাটায় রাতে ঘুমিয়ে ছিলেন ঘরে, স*কা*লে রাস্তার পশে মি*ল*ল মরদেহ মির্জাগঞ্জে স*ন্ত্রা*সী হামলায় গর্ভপাত, হাসপাতালে কা*ত*রা*চ্ছে মাহিনুর বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি আট বিভাগেই বৃষ্টির আভাস

মুলাদীতে অস্ত্র-বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৮

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
  • ১২৬ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক:: বরিশালের মুলাদীতে সেনাবাহিনীর যৌথ অভিযানে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও হাতবোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত থেকে আজ বুধবার ভোর পর্যন্ত উপজেলার বালিয়াতলী ও মন্তাজপুর এলাকায় এই অভিযান চালানো হয়। এ সময় নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।আজ দুপুরে আরিফ মাহমুদ ডিগ্রি কলেজ মাঠে মুলাদী সেনাক্যাম্পের কমান্ডার মেজর তৌফিক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। মুলাদী ও হিজলা ক্যাম্পের সেনাসদস্যরা এই অভিযান পরিচালনা করেন।সংবাদ সম্মেলনে সেনাবাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হিজলা সেনাক্যাম্প কমান্ডার মেজর জাহিদের নেতৃত্বে ৩০ জন এবং মুলাদী সেনাক্যাম্প কমান্ডার মেজর তৌফিকের নেতৃত্বে ৫৫ জন মোট ৮৫ জন সেনাসদস্য সফিপুরের বালিয়াতলী ও মন্তাজপুর এলাকায় অস্ত্র ও মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় একটি রিভলবার, বিপুল দেশীয় অস্ত্র এবং হাতবোমা তৈরির বিস্ফোরকদ্রব্য-সরঞ্জামসহ আটজনকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- বালিয়াতলী গ্রামের জোবায়ের তালুকদার (২৬), ইয়াকুব হাওলাদার (২৫), মন্তাজপুর গ্রামের রহমাতুল্লাহ (২৫), পশ্চিম বালিয়াতলী গ্রামের তোফাজ্জেল (২৫), উত্তর বালিয়াতলী গ্রামের নয়ন হাওলাদার (২৫), লাবন ব্যাপারী (২৮), মোরশেদা (৪৫) ও মিতু (২০)।মুলাদী সেনাক্যাম্প কমান্ডার মেজর তৌফিক বলেন, অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মামলা ও থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। অপরাধ নিয়ন্ত্রণে মাদক ও অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com