1. admin@jagratakhobor.com : admin-ferdous :
মুলাদীতে চাঁদা না পেয়ে জেলেসহ নৌকা ডুবিয়ে দিল নৌ পুলিশ : অতঃপর - জাগ্রত খবর - jagrata Khobor
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| দুপুর ১:১৪|
শিরোনামঃ
মীরগঞ্জে আরিয়াল খাঁ নদীর ভাঙনরোধে জিওব্যাগ ফেলা কার্যক্রমের উদ্বোধন একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র: সার্জিও গর প্রধানমন্ত্রী স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, ধর্ম যার যার রাষ্ট্র সবার : তথ্যমন্ত্রী প্রকাশিত সংবাদের প্রতিবাদ সাহেবের হাটে হাতুরে ডাক্তারের ফের ভূল চিকিৎসায় বৃদ্ধ মূত্যুর পথে সাহেবের হাটে ফের হাতুরে ডাক্তারের ভূল চিকিৎসায় মূত্যুর পথে নারী বরিশাল মেহেন্দিগঞ্জের তালুকদা চরে বিধবা নারীর রোপিত গাছ জোরপুর্ব ক কেটে নেয়ার অভিযোগ হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ঘরে কর্মক্ষেত্রে বাড়ছে নারীর প্রতি সহিংসতা, সমাজ নীরব কেন? বাবুগঞ্জে হাঁস নিয়ে বিরোধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃত্যু

মুলাদীতে চাঁদা না পেয়ে জেলেসহ নৌকা ডুবিয়ে দিল নৌ পুলিশ : অতঃপর

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বুধবার, ২০ মে, ২০২৬
  • ১২৪ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক:: বরিশালের মুলাদীতে চাঁদা না পেয়ে জেলেসহ একটি মাছ ধরার নৌকা ডুবিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে হিজলা নৌ পুলিশের বিরুদ্ধে। এই ঘটনায় বিক্ষুব্ধ জেলেরা নৌ পুলিশ সুপারের কাছে অভিযোগ দিয়েছেন এবং চাঁদাবাজি বন্ধের দাবিতে বিক্ষোভ করেছেন।অভিযোগ রয়েছে, গত সোমবার (১৮ মে) বিকেলে হিজলা নৌ পুলিশ সদস্যরা মুলাদী উপজেলার চরকালেখান ইউনিয়নের ভেদুরিয়া এলাকায় অভিযান চালিয়ে একটি জেলে নৌকা ডুবিয়ে দেন। এতে নৌকায় থাকা জেলে তারেক পানিতে ডুবে নিখোঁজ হন। পরে স্থানীয় জেলেরা জাল ফেলে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অপর জেলে ছাব্বির সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।ভেদুরিয়া গ্রামের বাসিন্দা বাবুল হাওলাদার অভিযোগ করেন, হিজলা নৌ পুলিশ সপ্তাহে তিন থেকে চার দিন জয়ন্তী নদীর ভেদুরিয়া ও ব্যাপারীর হাট এলাকায় অভিযান চালিয়ে জেলেদের কাছ থেকে টাকা আদায় করে। ১৮ মে বিকেলে তাঁর ছেলে ছাব্বির ও তারেক টাকা দিতে অস্বীকৃতি জানালে নৌ পুলিশ তাদের নৌকা ডুবিয়ে দেয়।চরকালেখান ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মজিবর খান বলেন, মুলাদী উপজেলার সীমানায় দায়িত্ব পালন করে নাজিরপুর নৌ পুলিশ। অথচ হিজলা নৌ পুলিশ সেখানে অবৈধভাবে অভিযান চালিয়ে বিভিন্ন জেলের কাছ থেকে টাকা নিয়েছে। তারা সজল হাওলাদারের কাছ থেকে ১৪ হাজার টাকা, নান্নু হাওলাদারের কাছ থেকে ২ হাজার টাকা, মামুন হোসেনের কাছ থেকে ৪ হাজার টাকা এবং সজল হোসেনের কাছ থেকে ১৪ হাজার টাকা নিয়েছে।নৌ পুলিশের চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে জেলেরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন এবং এলাকায় বিক্ষোভ করেছেন বলেও জানান তিনি।তবে হিজলা নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা গৌতম চন্দ্র মণ্ডল অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, মুলাদী উপজেলা এলাকায় অভিযানের এখতিয়ার হিজলা নৌ পুলিশের নেই। ১৮ মে হিজলা নৌ পুলিশ ফাঁড়ি থেকে কোনো ট্রলার অভিযানে যায়নি। জেলেদের কাছ থেকে টাকা নেওয়ার বিষয়েও তিনি কিছু জানেন না। এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com