1. admin@jagratakhobor.com : admin-ferdous :
মুলাদীতে রাতের আঁধারে বিএনপির কার্যালয়ে আগুন - জাগ্রত খবর - jagrata Khobor
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ২:৫৪|
শিরোনামঃ
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ঘরে কর্মক্ষেত্রে বাড়ছে নারীর প্রতি সহিংসতা, সমাজ নীরব কেন? বাবুগঞ্জে হাঁস নিয়ে বিরোধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃত্যু মাটির ওপরে দাঁড়িয়ে একমাত্র ক্ষমতা দেখাতে পারে জনগণ : তথ্যমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তির আশাবাদ ট্রাম্পের, ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি মোটরসাইকেল চোরচক্রের আস্তানা পুরাতন গাড়ি ক্রয়-বিক্রয়ের দোকান ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা বরখাস্ত হলেন জেলে ট্রলার থেকে চাঁদা নেওয়া পাথরঘাটার দুই নৌ-পুলিশ

মুলাদীতে রাতের আঁধারে বিএনপির কার্যালয়ে আগুন

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ২৫৯ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক:: বরিশালের মুলাদীতে রাতের আঁঁধারে আগুন দিয়ে বিএনপির কার্যালয় পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২৫ আগস্ট) গভীর রাতে উপজেলার সফিপুর ইউনিয়নের চরপদ্মা ব্যাপারীর হাটে অবস্থিত কার্যালয়টি পুড়ে ছাই হয়ে যায়।এ ঘটনায় মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে মুলাদী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।দীর্ঘদিন বন্ধ থাকার পর সম্প্রতি খুলে দেওয়া কার্যালয়টিতে আওয়ামী লীগের দুর্বৃত্তরা আগুন দিতে পারে বলে ধারণা করছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। আগুনে কার্যালয়ের ভেতরের আসবাবপত্র, টেলিভিশনসহ কাগজপত্র পুড়ে কমপক্ষে ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন সফিপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ফারুক মাঝি।তিনি জানান, সোমবার রাত ১০টার দিকে কার্যালয়টি বন্ধ করে নেতাকর্মীরা চলে যায়। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে বাজারের ব্যবসায়ী রেজাউল করিম বিএনপি কার্যালয়ে আগুন জ্বলতে দেখে ডাকচিৎকার দেন এবং বিষয়টি মোবাইল ফোনে নেতাকর্মীদের জানান। পরে লোকজন এসে আগুন নেভায় এবং মঙ্গলবার সকালে থানায় জিডি করা হয়।স্থানীয় বিএনপির এই নেতা আরও বলেন, আওয়ামী লীগ সরকারের সময় বিএনপির কার্যালয়টি খুলতে দেওয়া হয়নি। গত বছর আগস্টে কার্যালয়টি সংস্কার করে চালু করা হলে আওয়ামী লীগ ও ছাত্রলীগ হুমকি দিয়ে আসছিল। সোমবার গভীর রাতে তারা কার্যালয়টি পুড়িয়ে দেয়।এ ব্যাপারে মুলাদী থানার এসআই মো. মাসুদ বলেন, বিএনপি কার্যালয়ে আগুনের বিষয়ে জিডি হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com