1. admin@jagratakhobor.com : admin-ferdous :
মেহেন্দিগঞ্জে আচরণবিধি লঙ্ঘন করে শ্রেনীকক্ষে জামায়াতের নির্বাচনী অফিস - জাগ্রত খবর - jagrata Khobor
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| বিকাল ৪:৫৪|
শিরোনামঃ
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বরিশালে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার বরিশাল শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম

মেহেন্দিগঞ্জে আচরণবিধি লঙ্ঘন করে শ্রেনীকক্ষে জামায়াতের নির্বাচনী অফিস

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৩৯ বার পড়েছেন

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি::মেহেন্দিগঞ্জে আচরণবিধি লঙ্ঘন করে মাদ্রাসার শ্রেনীকক্ষে জামায়াতে ইসলামীর নির্বাচনী কার্যালয় করার অভিযোগ পাওয়া গেছে।সোমবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার ৫নং সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে ধূলিয়া মধ্যেরচর ইবতেদায়ী মাদ্রাসার ইবতেদায়ী ( শিশু) বিভাগে জামায়াতের কার্যালয় হিসাবে ব্যবহারিত হচ্ছে।এবিষয়ে মাদ্রাসাটির কোষাধ্যক্ষ ডাঃ আবদুর রশিদ জানান,কক্ষটি ভাড়া দেওয়ার বিষয়ে তিনি কিছুই জানেন না। তবে ভাড়া দেয়া ঠিক হয়নি, এতে শিশুদের লেখাপড়ার মনোযোগে বিঘ্ন ঘটে বলে তিনি মন্তব্য করেন।মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী আঃ রহমান বলেন, তিনি শুনেছেন ২ হাজার টাকা ও ২০ বস্তা সিমেন্ট দেয়ার প্রতিশ্রুতি দিয়ে কক্ষটি ওয়ার্ড জামায়াতের পক্ষ থেকে ভাড়া নেওয়া হয়েছে।মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মহিউদ্দিন ফকির বলেন, জামায়াত নেতাদের কাছে থেকে আর্থিক সহযোগিতা নিয়ে শ্রেনী কক্ষটি ভাড়া দিয়েছি।এ বিষয়ে সহকারি রিটার্নিং কর্মকর্তা ও মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজুর রহমান সংবাদ মাধ্যমকে বলেন, বিষয়টি অবগত হয়েছি,তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।এব্যাপারে বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজল) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়ি পাল্লার প্রার্থী মাওঃ আবদুল জব্বারের নিকট মুঠোফোনে জানতে চাইলে তিনি মিটিং এ আছেন বলে কল কেটে দেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com