নিজস্ব প্রতিবেদক::মেহেন্দিগঞ্জে ৫০ হাজার টাকা চাঁদা না দেওয়ায় নূর নবী গাজী (৪০) নামের এক ব্যবসায়ীকে মারধর করেছে স্থানীয় সন্ত্রাসীরা বলে অভিযোগ পাওয়া গেছে । গত শনিবার সন্ধ্যা ৭ টায় নিজের দোকান গাজী স্টোর সামনে এ ঘটনা ঘটে। এ সময় দোকানপাট ভাঙচুর ও লুটপাট চালায়। আহত হলেন ওই থানার জাঙ্গালিয়া ইউনিয়নের আছুর চর গ্রামের বাসিন্দা আব্দুল হালিম গাজীর ছেলে।বর্তমানে তিনি বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।আহত সূত্রে জানা যায়, আহত নূরনবী গাজী নিজের বাড়ির সামনে দীর্ঘদিন যাবত মুদি দোকানের ব্যবসা করে আসছে। তবে কয়েকদিন যাবত স্থানীয় কতিপয় সন্ত্রাসীরা তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় বিভিন্ন সময় নানা ধরনের হুমকি দিয়ে আসছিল ওই চাঁদাবাজ সন্ত্রাসীরা। ঘটনার দিন প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে নুর নবীর জমিতে গরু বেঁধে নাড়া (খড়) নষ্ট করে। জমি থেকে গরু সরিয়ে একটু অন্য জায়গায় বাঁধলে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। বিষয়টা নিয়ে সন্ধ্যায় জিজ্ঞাস করায় পরিকল্পিতভাবে শাকিল মুন্সী, সজীব ,মিরাজ ,সজল ,সুজন হানিফ সহ অজ্ঞাত ৫/৬ জন সন্ত্রাসীরা রামদা, ছুরি, লাঠি সহ দেশীয় অস্ত্র নিয়ে এ হামলা চালায়। রামদা দিয়ে মাথায় কোপ দেয়।পরে স্থানীয়রা আহতকে গুরুতর অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে। সেখানে তার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠায়।এ নিয়ে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার।এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।