1. admin@jagratakhobor.com : admin-ferdous :
মেহেন্দিগঞ্জে জেলে কার্ডের চাল বিতরণ না করে সাধারণ জেলেদের কে হুমকি দিলেন,৮ নং ওয়ার্ড ইউপি সদস্য বশির গাজী! - জাগ্রত খবর - jagrata Khobor
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ৯:৫৩|
শিরোনামঃ
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ঘরে কর্মক্ষেত্রে বাড়ছে নারীর প্রতি সহিংসতা, সমাজ নীরব কেন? বাবুগঞ্জে হাঁস নিয়ে বিরোধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃত্যু মাটির ওপরে দাঁড়িয়ে একমাত্র ক্ষমতা দেখাতে পারে জনগণ : তথ্যমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তির আশাবাদ ট্রাম্পের, ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি মোটরসাইকেল চোরচক্রের আস্তানা পুরাতন গাড়ি ক্রয়-বিক্রয়ের দোকান ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা বরখাস্ত হলেন জেলে ট্রলার থেকে চাঁদা নেওয়া পাথরঘাটার দুই নৌ-পুলিশ

মেহেন্দিগঞ্জে জেলে কার্ডের চাল বিতরণ না করে সাধারণ জেলেদের কে হুমকি দিলেন,৮ নং ওয়ার্ড ইউপি সদস্য বশির গাজী!

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ১৭১ বার পড়েছেন

মেহেন্দীগঞ্জ প্রতিনিধি::বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ৯নং জাঙ্গালিয়া ইউনিয়নে জেলে কার্ডের চাল বিতরণে বিলম্ব ও চরম অব্যবস্থা পনার অভিযোগ উঠেছে। চাল নিতে এসে দিনের পর দিন হয়রানির শিকার হয়ে ক্ষোভে ফুঁসছেন কার্ডধারী জেলেরা।বুধবার ১৫ এপ্রিল সকালে সরেজমিনে জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যায়, চাল নিতে আসা শত শত জেলের উপচে পড়া ভিড়। পরিস্থিতি দেখে মনে হয় কোনো সমাবেশ চলছে। প্রখর রোদে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও অনেকে চাল না পেয়ে খালি হাতে ফিরছেন। ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জেলে মোকলেছ পালোয়ান ক্ষোভ প্রকাশ করে বলেন, “দুইদিন ধইরা চাল নিতে আইতেছি। খালি ঘুরায়। চাল দেয় না। আমরা গরিব মানুষ, কাম-কাজ ফালাইয়া আইছি।গণমাধ্যমে অভিযোগ করায় জেলেকে মারধর
চাল বিতরণের অব্যব স্থাপনা নিয়ে ভুক্তভোগী একাধিক কার্ডধারী গণমাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছিলেন। এ সময় তাদের দিকে তেড়ে এসে শারীরিকভাবে লাঞ্ছিত করেন ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বশির গাজী।উপস্থিত একাধিক জেলে অভিযোগ করেন, জনপ্রতিনিধি হয়েও বশির গাজী প্রায়ই সাধারণ মানুষের সঙ্গে দুর্ব্যবহার ও মারধর করেন। এর আগেও পরিষদের সরকারি ত্রাণসামগ্রী বিতরণে অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

আমরা এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার জোর দাবি জানাচ্ছি।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com