1. admin@jagratakhobor.com : admin-ferdous :
মেহেন্দিগঞ্জে দেশীয় অস্ত্রের হামলায় দুই ভাই আহত - জাগ্রত খবর - jagrata Khobor
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ৯:১১|
শিরোনামঃ
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ঘরে কর্মক্ষেত্রে বাড়ছে নারীর প্রতি সহিংসতা, সমাজ নীরব কেন? বাবুগঞ্জে হাঁস নিয়ে বিরোধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃত্যু মাটির ওপরে দাঁড়িয়ে একমাত্র ক্ষমতা দেখাতে পারে জনগণ : তথ্যমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তির আশাবাদ ট্রাম্পের, ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি মোটরসাইকেল চোরচক্রের আস্তানা পুরাতন গাড়ি ক্রয়-বিক্রয়ের দোকান ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা বরখাস্ত হলেন জেলে ট্রলার থেকে চাঁদা নেওয়া পাথরঘাটার দুই নৌ-পুলিশ

মেহেন্দিগঞ্জে দেশীয় অস্ত্রের হামলায় দুই ভাই আহত

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ১ মে, ২০২৬
  • ২২৬ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক::বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা উপজেলার তালুকদার চর গ্রামে দেশীয় অস্ত্র নিয়ে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একই পরিবারের দুই সহোদর গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।গত শনিবার (২৫ এপ্রিল) রাত আটটার দিকে সংঘটিত এ হামলায় আহতরা হলেন মানিক ফকিরের দুই ছেলে মো. রাকিব ফকির (৩৫) ও জুয়েল ফকির (২৫)।আহত রাকিব ফকিরের অভিযোগ, পূর্ববিরোধের জেরে মো. সুমন হাওলাদার, মো. মামুন হাওলাদার, মিরাজ, হৃদয়, আবুল হাওলাদার ও কোহিনুর তাদের ওপর হামলা চালান।তিনি জানান, হামলাকারীরা বটি, হকিস্টিক ও দা দিয়ে তাদের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে। একপর্যায়ে দা দিয়ে আমার বাম হাতে কোপ দিলে কব্জির রগসহ বিভিন্ন অংশ কেটে যায়। পরে আমাকে হাসপাতালে নেওয়া হলে ক্ষতস্থানে পাঁচটি সেলাই দিতে হয়। মাথায়ও গুরুতর আঘাত পেয়েছি।আহতদের পরিবার ও স্থানীয়রা জানান, ঘটনার পরপরই তাদের হাসপাতালে ভর্তি করা হয়। রাকিব ফকিরের মা খাদিজা বেগম বলেন, অভিযুক্তদের সঙ্গে তাদের পরিবারের পূর্ব থেকেই বিরোধ চলছিল।এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।স্থানীয় বাসিন্দারা হামলার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ জানায়, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com