নিজস্ব প্রতিবেদক::বরিশালের মেহেন্দিগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে তানিয়া বেগম (৩৫) ও তার মেয়ে তুবা আক্তার (১৬) কে পরিকল্পিতভাবে মারধর করেছে প্রতিপক্ষরা বলে অভিযোগ পাওয়া গেছে।বুধবার দুপুর ১১ টায় নিজ ঘরের সামনে তাদের উপরে হামলা চালানো হয়। আহতরা হলেন ওই থানার শ্রীপুর গ্রামের বাসিন্দা নুরুল হক বেপারীর মেয়ে ও নাতি। বর্তমানে তারা বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।আহত সূত্রে জানা যায়, ভুক্তভোগী পরিবারের লাগানো গাছ একমাস পূর্বে প্রতিপক্ষরা জোর করে কেটে নিয়ে যায় এবং তাদের টিউবল (গভীর নলকূপ) থেকে জোর করে পানির লাইন নেওয়ার চেষ্টা চালায়। পানির লাইন না দেওয়ায় বিভিন্ন সময় ভুক্তভোগী পরিবারকে নানা ধরনের হুমকি ও গালিগালাজ করে আসছিল। ঘটনা দিন সামান্য পাতা শুকানো কে কেন্দ্র করে প্রতিপক্ষ পূর্ব পরিকল্পিতভাবে সোমবানু, উর্মি , সাহিদা, তাবা, বকুল, পারভিন সহ অজ্ঞাত ৩/৪ জন সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের উপরে হামলা চালায়।পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে । সেখানে তাদের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠায়।এ বিষয়ে মামলা দায়ের প্রস্তুতি চলছে।