
নিজস্ব প্রতিবেদক::বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার উত্তর উলানিয়া বাজার সংলগ্ন গোপন সংবাদের ভিক্তিতে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন প্রকার মাদকসহ দুইজনকে আটক করা হয়েছে । কোস্ট গার্ড সূত্র জোনিয়েছেন, এই চক্রের সাথে আরো কিছু অপরাধী রয়েছে বিধায় আটককৃত ব্যাক্তিদের নাম প্রকাশ করা যাচ্ছেনা ।২৪ সেপ্টেম্বর ২৫ ইং তারিখ ভোর ৫ টায় তাদের আটক করা হয়েছে । তাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ কোস্টগার্ড কালিগঞ্জ ।