ধানখালী ইউনিয়নের ছৈলা বুনিয়া গ্রামের আনন্দবাজার সড়কে ৪নং ওয়ার্ড ইউপি সদস্য আবুল হোসেনের বিরুদ্ধে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন ইউপি সদস্য আবুল হোসেন বিএনপি’র নেতা হওয়ায় বেপরোয়া গতিতে সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা পাইয়ে দেয়ার নামে অর্থ আত্মসদের মিশনে নামেন। ইউপি সদস্যের এমন খাই খাই অত্যাচারে অতিষ্ঠ সাধারণ মানুষ। এসময় শাহীন, জামাল, রাজ, স্বর্ণমণি, রোজিনা বেগমসহ ভুক্তভোগী সাধারণ মানুষ বক্তব্য আরও বলেন ইউপি সদস্য আবুল হোসেন নির্বাচিত হওয়ার পর সরকারি ঘর, টয়লেট,বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, জন্ম নিবন্ধন, ভিজিডি, ভিজিএফ ও ১৫ টাকা দরের চালের কার্ড প্রদানসহ সরকারি বিভিন্ন সুবিধা প্রদানের জনসাধারণের কাছ থেকে ২ হাজার থেকে ৫ হাজার টাকা করে হাতিয়ে নিয়েছেন। প্রশাসনের কাছে এই দুর্নীতিবাজ সদস্যের বিচারের দাবি ও অর্থ আত্মসাধের টাকা ফেরত চায়।
এ বিষয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ বলেন, বিষয়টি আমি শুনেছি তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।







