1. admin@jagratakhobor.com : admin-ferdous :
যারা ৫ টাকায় পারাপার করতে পারবেন তারা ইজারা নেন : নুর - জাগ্রত খবর - jagrata Khobor
২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| সন্ধ্যা ৭:৫৪|
শিরোনামঃ
ধানমন্ডি স্টাফ কোয়টারে ভাড়াটিয়া দুই সন্তানের জনক প্রতারক সুমন ধর্ষন করলেন এক সন্তানের জননীকে দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে অর্থ পাচারেও চ্যাম্পিয়ন ইউনূস সরকার! কন্যাশিশু ধর্ষণের শিকার, মামলার পর সন্তানসহ বাড়িছাড়া ভুক্তভোগী পরিবার ৯ জেলার জন্য দুঃসংবাদ, সতর্কতা জারি রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ জমি বিরোধে আলেমকে জঙ্গি আখ্যা : পদ হারানোর শঙ্কায় দুই বিএনপি নেতা! বরিশালে অপরাধ নিয়ন্ত্রণে সোচ্চার পুলিশ, ৮ দিনে গ্রেপ্তার ২৪১ বাকেরগঞ্জে স্ত্রী না আসায় শ্বশুরবাড়িতে জামাতার আত্মহত্যা বরিশালে সাবেক কাউন্সিলরসহ ১৭ আ.লীগ নেতাকর্মী গ্রেফতার

যারা ৫ টাকায় পারাপার করতে পারবেন তারা ইজারা নেন : নুর

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ১৩০ বার পড়েছেন
পটুয়াখালী প্রতিনিধি:: পটুয়াখালীর গলাচিপা উপজেলার গুরুত্বপূর্ণ পারাপারের মাধ্যম হরিদেবপুর খেয়াঘাটের ইজারা নিয়ে স্পষ্ট অবস্থান জানিয়েছেন পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সংসদ সদস্য এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।তিনি বলেন, গলাচিপা হরিদেবপুর খেয়াঘাটের যারা ইজারা নিতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমার পরিস্কার বার্তা হচ্ছে, যারা ৫ টাকায় পারাপার করতে পারবেন তারা ইজারা সিডিউল নেন।বুধবার (১১ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।পোস্টে তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, ৫ টাকায় আপনাদের না পোষালে ইজারা নিয়েন না, পরবর্তীতে এরে-ওরে ধরে সমঝোতার জন্য পেছনে ঘুরলেও কোনো কাজ হবে না। আপনারা জনগণের ওপর জুলুম চাপাতে অতিরিক্ত টাকায় ইজারা না নিলে জেলা পরিষদ ৫ টাকা ভাড়া নির্ধারণ করে খাস কালেকশন করবে।সংশ্লিষ্ট এলাকার মানুষের স্বার্থের কথা তুলে ধরে নুরুল হক নুর লেখেন, আমার কথা পরিষ্কার, আপনি কতো টাকায় ইজারা নিচ্ছেন, কী খরচ- সেটা আমার কাছে বিবেচ্য নয়, জনপ্রতিনিধি হিসেবে জনগণের সেবা ও কল্যাণই আমার অঙ্গীকার। যে অঙ্গীকার ও আস্থা-বিশ্বাসের জায়গা থেকেই জনগণ আমাকে তাদের জনপ্রতিনিধি বানিয়েছে। আগামীতে ৫ টাকার বেশি ভাড়া আদায় করতে দেওয়া হবে না।উল্লেখ্য, গত ২ মার্চ পটুয়াখালী জেলা পরিষদ গলাচিপার হরিদেবপুরসহ মোট ২১টি খেয়াঘাটের ইজারা সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে বাংলা ১৪৩৩ সালের জন্য হরিদেবপুর–গলাচিপা বন্দর খেয়াঘাটের সম্ভাব্য ইজারা মূল্য নির্ধারণ করা হয়েছে ৯৪ লাখ ৭৯ হাজার ৪৯৩ টাকা।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com