1. admin@jagratakhobor.com : admin-ferdous :
যে তিন আসনে প্রার্থী হবেন খালেদা জিয়া - জাগ্রত খবর - jagrata Khobor
১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সকাল ১১:৩৩|
শিরোনামঃ
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বরিশালে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার বরিশাল শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম

যে তিন আসনে প্রার্থী হবেন খালেদা জিয়া

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ৮২ বার পড়েছেন
জাগ্রত খবর::আগামী জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। দলটির চেয়ারপারসন খালেদা জিয়া দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১ আসনে প্রার্থী হবেন।সোমবার (৩ নভেম্বর) গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে করা সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।বিএনপি মহাসচিব মির্জা ফখরুল মনোনয়ন পাওয়া প্রার্থীদের নাম ঘোষণা করছেন। দলের কেন্দ্রীয় নেতারা সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন।গত কয়েক মাস ধরে দলের প্রার্থী তালিকা চূড়ান্ত করতে তিনশ আসনে অন্তত ৫টি জরিপ চালান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এরপর তিনি সাংগঠনিক টিমের মতামত নেন। যেখানে বেশি সংকট মনে হয়েছে, সেখানে নিজে অথবা স্থায়ী কমিটির সদস্যদের মাধ্যমে সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে কথা বলে সমাধান করার চেষ্টা করেন। সর্বশেষ, গত ২৬ ও ২৭ অক্টোবর বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ৩০০ আসনের সম্ভাব্য প্রার্থীদের নিয়ে বৈঠক করেন তারেক রহমান।গত অক্টোবর মাসেই কমবেশি ২শ আসনে একক প্রার্থী ঘোষণা দেওয়ার কথা ছিল বিএনপির। দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদও এমন কথা বলেছিলেন। কিন্তু গতকাল ২ নভেম্বর পর্যন্ত একক প্রার্থী তালিকা প্রকাশ করা হয়নি।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com