1. admin@jagratakhobor.com : admin-ferdous :
রাজাপুরে ইয়াবাসহ দুই স্ত্রী নিয়ে স্বামী আটক - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
এখন যারা আন্দোলনের নামে সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ২০০ কারখানা ছুটি ঘোষণা আশুলিয়ায় পুলিশ-শ্রমিক সংঘর্ষে আহত ১৫০, কাভার্ড ভ্যানে আগুন জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর গাজীপুর অঞ্চলে দেড়শোর মতো কারখানায় ছুটি ঘোষণা যুদ্ধের প্রভাবে তেল পরিবহনে ভাড়া বৃদ্ধি পাঁচ গুণ, অস্থির জ্বালানি বাজার উজিরপুরে কুরিয়ার অফিসে হামলা-ভাঙচুর, ৫ লাখ টাকার ক্ষতির অভিযোগ মির্জাগঞ্জে অটোচালক কে মারধর, হাসপাতালে ভর্তি  মুলাদীতে শ্বশুরবাড়ি থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হ’ত্যা আসন্ন ২ নং লতা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে আজিমুল হাসান চৌধুরী (আজিম)

রাজাপুরে ইয়াবাসহ দুই স্ত্রী নিয়ে স্বামী আটক

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৬৫ বার পড়েছেন
ঝালকাঠি প্রতিনিধি:: ঝালকাঠির রাজাপুর উপজেলায় দুই স্ত্রীকে সঙ্গে নিয়ে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনার অভিযোগে এক ব্যক্তিকে এবং তার দুই স্ত্রীকে আটক করেছে উপজেলা প্রশাসন। তাদের কাছ থেকে ১৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) মাধ্যমে দুই স্ত্রীকে তিন মাস করে এবং স্বামীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।রোববার (১২ জুলাই) রাতে উপজেলার গালুয়া ইউনিয়নের পশ্চিম কানুদাসকাঠি গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম রেজা সজীবের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।দণ্ডপ্রাপ্তরা হলেন- পশ্চিম কানুদাসকাঠি গ্রামের মৃত সামছু সরদারের ছেলে মো. কালাম সরদার এবং তার দুই স্ত্রী মোছা. রূপিয়া বেগম ও মোছা. শিউলী বেগম।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কালাম সরদার দীর্ঘদিন ধরে তার দুই স্ত্রীকে সঙ্গে নিয়ে এলাকায় ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্যের কারবার পরিচালনা করে আসছিলেন। এতে স্থানীয় যুবসমাজ মাদকের দিকে ঝুঁকে পড়ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানের সময় তাদের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে মাদক সেবনের বিপুল পরিমাণ উপকরণ এবং ১৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় বিচার কার্যক্রম পরিচালনা করা হয়। আদালতে অপরাধ স্বীকার করায় মোছা. রূপিয়া বেগম ও মোছা. শিউলী বেগমকে তিন মাস করে এবং মো. কালাম সরদারকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম রেজা সজীব বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এবং ১৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের কারাদণ্ড দেওয়া হয়েছে।তিনি আরও বলেন, সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে। বিশেষ করে যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে এবং রাজাপুর উপজেলাকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান ও কঠোর আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com