1. admin@jagratakhobor.com : admin-ferdous :
রাজাপুরে যুবদল নেতাকে বিনামূল্যে মাছ না দেয়ায় জেলেকে হাতুড়িপেটা - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
বরিশালের হিজলায় মাদকের স্বর্গরাজ্য প্রশাসন নিরব ভূমিকায় ডিসেম্বরে মালয়েশিয়া বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট চালুর প্রত্যাশা পুলিশ পরিদর্শক থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা শিল্পকারখানায় অস্থিরতা আওয়ামী লীগের ইন্ধন রয়েছে: রিজভী হাসিনার জন্য ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা, পাইপ জব্দ মির্জাগঞ্জে জুতা ও প্রবেশপত্রের সূত্র পাওয়া গেল স্কুলছাত্রীর মরদেহ দুমকিতে কদমতলা কলেজে বহিরাগতদের হামলা, আহত দুই শিক্ষার্থী বরিশাল জেলা জামায়াতের নতুন আমির ডক্টর মাহফুজুর রহমান

রাজাপুরে যুবদল নেতাকে বিনামূল্যে মাছ না দেয়ায় জেলেকে হাতুড়িপেটা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১৮১ বার পড়েছেন
ঝালকাঠি প্রতিনিধি:: ঝালকাঠির রাজাপুরে বিনামূল্যে বড় মাছ না দেয়ায় এক যুবদল নেতার হাতে হাতুড়িপেটায় গুরুতর আহত হয়েছেন মাহবুব হোসেন (৩০) নামে এক জেলে। বৃহস্পতিবার রাতে উপজেলার চাড়াখালি নাইয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আহত মাহবুব ওই এলাকার নাসির উদ্দিনের ছেলে।অভিযুক্ত যুবদল নেতা মনির হোসেন মোল্লা স্থানীয় মৃত সুলতান মোল্লার ছেলে ও রাজাপুর উপজেলা যুবদলের সদস্য।ভুক্তভোগী পরিবার জানায়, স্থানীয় খালে মাছ ধরলে মনির মোল্লা নিয়মিত জোর করে মাছ নিয়ে যায়। বৃহস্পতিবার মাহবুবের চাচা মোজ্জামেল জালে ধরা এক কেজি ওজনের আইড় মাছ মনিরকে দেন। মাছটি ছোট হওয়ায় মনির ক্ষিপ্ত হয়ে গালাগালি করেন এবং বড় মাছ না দিলে জাল পুড়িয়ে ফেলার হুমকি দেন। প্রতিবাদ করলে রাতে একা পেয়ে মনির হাতুড়ি দিয়ে মাহবুবকে পেটান। এতে তার কপালে গুরুতর আঘাত লাগে।আহত অবস্থায় পরিবার তাকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি সেখানে অচেতন অবস্থায় চিকিৎসাধীনঅভিযুক্ত মনির মোল্লা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ঘটনার সময় আমি এলাকায় ছিলাম না, আমাকে রাজনৈতিকভাবে জড়ানো হয়েছে।রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তমাল হালদার বলেন, ‘মাহবুবের কপালের পাশে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে, সিটি স্ক্যানের মাধ্যমে তার অবস্থার বিস্তারিত জানা যাবে।রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, ‘লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com