1. admin@jagratakhobor.com : admin-ferdous :
রাজাপুরে লোডশেডিংয়ের মধ্যে বৈদ্যুতিক ট্রান্সফরমার উধাও - জাগ্রত খবর - jagrata Khobor
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| দুপুর ২:০৫|
শিরোনামঃ
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ঘরে কর্মক্ষেত্রে বাড়ছে নারীর প্রতি সহিংসতা, সমাজ নীরব কেন? বাবুগঞ্জে হাঁস নিয়ে বিরোধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃত্যু মাটির ওপরে দাঁড়িয়ে একমাত্র ক্ষমতা দেখাতে পারে জনগণ : তথ্যমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তির আশাবাদ ট্রাম্পের, ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি মোটরসাইকেল চোরচক্রের আস্তানা পুরাতন গাড়ি ক্রয়-বিক্রয়ের দোকান ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা বরখাস্ত হলেন জেলে ট্রলার থেকে চাঁদা নেওয়া পাথরঘাটার দুই নৌ-পুলিশ

রাজাপুরে লোডশেডিংয়ের মধ্যে বৈদ্যুতিক ট্রান্সফরমার উধাও

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৯০ বার পড়েছেন
ঝালকাঠি প্রতিনিধি:: ঝালকাঠির রাজাপুর উপজেলায় রাতে বিদ্যুৎ না থাকার সুযোগে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার গভীর রাতে পশ্চিম চারাখালি ব্যাপারি বাড়ি এলাকায় লোডশেডিং চলাকালে এ ঘটনা ঘটে। এতে কয়েকটি পরিবারের মানুষ অন্ধকারে দিন কাটাচ্ছেন।ওই এলাকার বাসিন্দা মো. হাসান বলেন, “রাতে লোডশেডিং ছিল, তাই কিছু বুঝতে পারিনি। সকালে উঠে দেখি ট্রান্সফরমারটি নেই। কাছাকাছি জঙ্গলে এর কিছু অংশ পড়ে থাকতে দেখেছি। এতে আমাদের ব্যাপক ক্ষতি হয়েছে।স্থানীয়রা বলেন, ট্রান্সফরমারটি চুরি হয়ে যাওয়ার পর থেকেই পুরো এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। তীব্র গরমে শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি কষ্টে রয়েছেন, দৈনন্দিন জীবনযাত্রাও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।এ বিষয়ে পল্লী বিদ্যুৎ রাজাপুর জোনাল অফিসের ডিজিএম আতাউর রহমান বলেন, ঘটনাটি আমাদের নজরে এসেছে। বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ট্রান্সফরমার পুনঃস্থাপনের কাজও অগ্রাধিকার ভিত্তিতে করা হচ্ছে, যাতে দ্রুত এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা যায়।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com