1. admin@jagratakhobor.com : admin-ferdous :
র‍্যাব পরিচয়ে ইসলামী ব্যাংক এজেন্টের ৮ লাখ টাকা ছিনতাই - জাগ্রত খবর - jagrata Khobor
১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সকাল ৯:৩৬|
শিরোনামঃ
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বরিশালে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার বরিশাল শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম

র‍্যাব পরিচয়ে ইসলামী ব্যাংক এজেন্টের ৮ লাখ টাকা ছিনতাই

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ১৩০ বার পড়েছেন

ফেনী প্রতিনিধি::ফেনীর দাগনভূঞায় ইসলামী ব্যাংক বেকের বাজার এজেন্ট শাখার দুই কর্মচারীর কাছ থেকে র‍্যাব পরিচয়ে ৮ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার মাতুভূঞা ব্রিজ এলাকার কাছাকাছি এ ঘটনা ঘটে।

জানা যায়, বেকের বাজার এজেন্ট শাখার দুই কর্মচারী দাগনভূঞা ইসলামী ব্যাংক থেকে ৮ লাখ টাকা নিয়ে সিএনজিযোগে এজেন্ট ব্যাংকিং শাখায় ফিরছিলেন। পথিমধ্যে ফেনী-নোয়াখালী মহা সড়কের মাতুভূঞা ব্রিজ এলাকায় পৌঁছালে র‍্যাব পরিচয়েকিছু লোক তাদের মারধর করে জোরপূর্বক গাড়িতে তুলে নেয়। পরে তাদের চোখ বেঁধে টাকা ছিনিয়ে নিয়ে সেনবাগে ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ বলেন, ছিনতাইয়ের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কর্মীচারী দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com