1. admin@jagratakhobor.com : admin-ferdous :
লঞ্চের কেবিনে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে আটকে মারধর, চাঁদা দাবি - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
বরিশালের হিজলায় মাদকের স্বর্গরাজ্য প্রশাসন নিরব ভূমিকায় ডিসেম্বরে মালয়েশিয়া বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট চালুর প্রত্যাশা পুলিশ পরিদর্শক থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা শিল্পকারখানায় অস্থিরতা আওয়ামী লীগের ইন্ধন রয়েছে: রিজভী হাসিনার জন্য ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা, পাইপ জব্দ মির্জাগঞ্জে জুতা ও প্রবেশপত্রের সূত্র পাওয়া গেল স্কুলছাত্রীর মরদেহ দুমকিতে কদমতলা কলেজে বহিরাগতদের হামলা, আহত দুই শিক্ষার্থী বরিশাল জেলা জামায়াতের নতুন আমির ডক্টর মাহফুজুর রহমান

লঞ্চের কেবিনে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে আটকে মারধর, চাঁদা দাবি

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ১২৮ বার পড়েছেন
ভোলা প্রতিনিধি::ঢাকাগামী টিপু-১৩ লঞ্চে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে আটক রেখে দুই লাখ টাকা চাঁদার অভিযোগ উঠেছে মিরাজ নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে দুজনকে আসামি করে চরফ্যাশন থানায় মামলা করেছেন।গত ৮ আগস্ট ভোলার চরফ্যাশন উপজেলার বেতুয়া লঞ্চঘাটে টিপু-১৩ লঞ্চে এ ঘটনা ঘটে। তবে ওই ছাত্রী বাদী হয়ে মামলা করেছেন গতকাল সোমবার।ভুক্তভোগী ওই ছাত্রীর বাড়ি উপজেলার চরমাদ্রাজ ইউনিয়নে। তিনি ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। অভিযুক্ত মো. মিরাজ পৌরসভা ৮নং ওয়ার্ডের মোতাহার হোসেন ও মো. আলাউদ্দিন বেপারী দক্ষিণ নাজিম উদ্দিন গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের হোসেন বেপারীর ছেলে।মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৮ আগস্ট ঢাকায় যাওয়ার জন্য টিপু-১৩ জাহাজের ৩৮৫ রুমে অবস্থান করেন ওই ছাত্রী। এ সময় তারই এলাকার বড়ভাই একই লঞ্চের ৩০৮ রুমে অবস্থান করেন। ওই বড় ভাই তার রুমে আসেন এবং দরজা খোলা রেখে তার সঙ্গে কথা বলেন। বিকাল ৬টার দিকে অভিযুক্ত মিরাজ ও আলাউদ্দিন বেপারী তার রুমে গিয়ে বলে, ‘তোমরা অসামাজিক কাজ করেছো’- এই বলে তারা ভিডিও ধারণ করে এবং ভিডিও ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে তাদের দুজনের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে।ভুক্তভোগী বলেন, আমরা টাকা দিতে অস্বীকার করলে মিরাজ ও আলাউদ্দিন বেপারী আমাদের দুজনকে কিল, ঘুষি ও লাথি মারতে থাকে। মিরাজ আমার চুল ধরে টানাটানি করে শ্লীলতাহানি করে। এ সময় মিরাজ আমার গলায় থাকা একটি স্বর্ণের চেইন নিয়ে যায় এবং আমার এলাকার বড় ভাইয়ের কাছ থেকে পাঁচ হাজার টাকা নিয়ে যায়।ঘটনার প্রতক্ষ্যদর্শী চরফ্যাশন আদালতের সহকারী পিপি হযরত আলী হিরন বলেন, সেদিন আমি সেই লঞ্চে ছিলাম।এটা এক ধরনের ফাঁদ। যারা এই ফাঁদের সঙ্গে জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানান তিনি। চরফ্যাশন থানার ওসি মিজানুর রহমান হাওলাদার জানান, ভুক্তভোগী ছাত্রী বাদী হয়ে দুজনকে আসামি করে মামলা করেছেন। আমরা আসামিদের গ্রেফতারের চেষ্টা করছি।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com