1. admin@jagratakhobor.com : admin-ferdous :
লালমোহনে জমি বিরোধের জের ধরে ৫ জনকে পিটিয়ে আহত করার অভিযোগ - জাগ্রত খবর - jagrata Khobor
১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১:৫০|
শিরোনামঃ
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বরিশালে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার বরিশাল শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম

লালমোহনে জমি বিরোধের জের ধরে ৫ জনকে পিটিয়ে আহত করার অভিযোগ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ১৮৮ বার পড়েছেন

লালমোহন (ভোলা) প্রতিনিধি::ভোলার লালমোহনে জমি বিরোধের জের ধরে ৫ জনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় পৌরসভা ৪ নং ওয়ার্ডের খলিফা বাড়িতে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে ভুক্তভোগী মো. আবদুল হালিম অভিযোগ করে বলেন, আতাউল, তারেক, হাসান, আল আমিন, মাকসুদ উল্লাহ গংদের সাথে আমাদের জায়গা জমিসংক্রান্ত দীর্ঘ দিন যাবৎ বিরোধ চলে আসছে। আমরা ঘর করতে গেলে তারা আমাদের বিরুদ্ধে এমপি-০৩/২৬ (লালঃ), ধারা- ১৪৪/১৪৫ ফৌ. কাঃ বিঃ মামলা করেন। এরপর আমরা আমাদের ঘরের কাজ বন্ধ করে দেব। আজ দীর্ঘ ৬ মাস আমরা অনেক কষ্ট করে মানবেতর জীবন যাপন করছি। শীতের মধ্যেও আমরা ঘরের বাইরে অবস্থা করতে হয়েছে। প্রচণ্ড শীতের মধ্যে আগুন পোহায়ে রাত পার করতে হয়। এরই মধ্যে আবার আরও একটি মামলা দেন, যার নং মোকাম ভোলার বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়ের আদালতের এম.পি. মামলা নং ০৩/২০২৬ (লাল), মামলায় আমরা রায় পেয়ে পুনরায় ঘর উত্তোলন করতে গেলে, তাদের সঙ্গে আমাদের কথার কাটাকাটি হয়। তারপর আমরা কাজ বন্ধ করে যে যার মতো চলে যাই। এরপর আমার খালাতো ভাই হেলালের মতো ও আমার বৃদ্ধা খালা গোসল করতে গেলে তাদেরকে একা পেয়ে মাকসুদ উল্লাহ গংরা এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করে এবং তাদের পরিহিত কাপড় চোপড় ছিঁড়ে ফেলে; তাদের ডাক চিৎকার শুনে তাদেরকে উদ্ধার করতে গেলে সীমা, বেল্লাল, হেলাল এদেরকেও পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করেন। এরপর এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান। তাদের মধ্যে ৩ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে যায়। ২ জনের অবস্থা খারাপ দেখে তাদেরকে ভর্তি করান।ভুক্তভোগী মীম বলেন, তাদের সাথে আমাদের দীর্ঘ দিন যাবৎ জমিসংক্রান্ত বিরোধ চলেছে। মামলায় আমরা রায় পেয়েছি, এরপর ও তারা জোরপূর্বক জমি দখলের জন্য হয়রানি করছেন। আমরা প্রশাসনের দ্রুত হস্ত কামনা ও ন্যায় বিচার দাবি জানাচ্ছি।
খবর পেয়েছি অভিযুক্ত মাকসুদ উল্লাহ গংরাও হাসপাতালে চিকিৎসা জন্য গিয়েছেন। হাসপাতালে গিয়ে তাদেরকে না পাওয়ায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com