1. admin@jagratakhobor.com : admin-ferdous :
শায়েস্তাবাদে ষাড় জবাই নিয়ে গুজব, প্যানেল চেয়ারম্যান ফরহাদকে নিয়ে অপপ্রচারের অভিযোগ - জাগ্রত খবর - jagrata Khobor
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| দুপুর ১:১১|
শিরোনামঃ
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ঘরে কর্মক্ষেত্রে বাড়ছে নারীর প্রতি সহিংসতা, সমাজ নীরব কেন? বাবুগঞ্জে হাঁস নিয়ে বিরোধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃত্যু মাটির ওপরে দাঁড়িয়ে একমাত্র ক্ষমতা দেখাতে পারে জনগণ : তথ্যমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তির আশাবাদ ট্রাম্পের, ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি মোটরসাইকেল চোরচক্রের আস্তানা পুরাতন গাড়ি ক্রয়-বিক্রয়ের দোকান ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা বরখাস্ত হলেন জেলে ট্রলার থেকে চাঁদা নেওয়া পাথরঘাটার দুই নৌ-পুলিশ

শায়েস্তাবাদে ষাড় জবাই নিয়ে গুজব, প্যানেল চেয়ারম্যান ফরহাদকে নিয়ে অপপ্রচারের অভিযোগ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ১০৩ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক::শায়েস্তাবাদে ষাড় জবাই নিয়ে গুজব, প্যানেল চেয়ারম্যান ফরহাদকে নিয়ে অপপ্রচারের অভিযোগ।বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নে একটি ষাড় গরু জবাইকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা গুজবকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন স্থানীয়রা। তারা অভিযোগ করেন, একটি মহল পরিকল্পিতভাবে ফরহাদ চেয়ারম্যানসহ অন্যান্যদের নিয়ে অপ-প্রচার চালাচ্ছে এবং তাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে।স্থানীয় সূত্রে জানা যায়, ২০১১ সালে ফরহাদ চেয়ারম্যানসহ এলাকাবাসী মিলে একটি ষাড় গরু ক্রয় করে আল্লাহর নামে এলাকায় ছেড়ে দেন। দীর্ঘ প্রায় ১৫ বছর পর গরুটি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি নিয়ে আটহাজার গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করা হয়।এলাকাবাসীর দাবি, সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতি গ্রহণের পর এবং গ্রামের সর্বস্তরের মানুষের উপস্থিতিতে গরুটি জবাই করা হয়। পরে জবাইকৃত গরুর মাংস বিক্রি করে প্রাপ্ত অর্থ দিয়ে পরদিনই চরমোনাই বাজার থেকে ৭৫ হাজার টাকায় নতুন একটি ষাড় গরু ক্রয় করা হয় এবং সেটি পুনরায় আল্লাহর নামে ছেড়ে দেওয়া হয়। নতুন গরুটির গায়ে “S+9” চিহ্ন দেওয়া হয়েছে।এছাড়া বিক্রিত অর্থের অবশিষ্ট অংশ গ্রামের সামাজিক উন্নয়নমূলক কাজে ব্যয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরো অর্থ লেনদেনের স্বচ্ছতা নিশ্চিত করতে বিস্তারিত হিসাব প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন স্থানীয়রা।স্থানীয়দের ভাষ্য, এটি সম্পূর্ণ স্বচ্ছতা ও সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতে সম্পন্ন একটি সামাজিক উদ্যোগ। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল ইচ্ছাকৃতভাবে তথ্য বিকৃত করে ফরহাদ চেয়ারম্যানকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে।তারা গুজব ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, যাচাই ছাড়া কোনো তথ্য প্রচার না করে সত্য তথ্য জানানো ও সচেতনতা বৃদ্ধির প্রয়োজন রয়েছে।এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্নজনের প্রতিক্রিয়া হুবহু তুলে ধরা হলো Nunna Sikder নামের একজন লিখেছেন,চরমোনাই পীরের লোকজন কারসাজির মাধ্যমে এই নিউজটি করিয়াছে সাথে আমাদের দলের কিছু স্বার্থন্বেষী চামচা জরিত’Faysal Arfian Alom নামের একজন মন্তব্য করেছেন ‘আসলে মানুষ যে এতো খারাপ হতে পারে সেটা বুঝতে পারলাম তার নামে মিথ্যা অপবাদ দিয়ে আপনাদের কি লাভ বলেন তো সে তো কারো ক্ষতি করে না আমার জানা মতে Yaseen Khan Sojib লিখেছেন,বাঙালি একটি পুরনো অভ্যাস গুজবে কান দেওয়া
এখন থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com