1. admin@jagratakhobor.com : admin-ferdous :
শ্রদ্ধা জানাতে গিয়ে বিএনপির দুপক্ষে সংঘর্ষ - জাগ্রত খবর - jagrata Khobor
১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ১০:২৭|
শিরোনামঃ
আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম পাথরঘাটায় রাতে ঘুমিয়ে ছিলেন ঘরে, স*কা*লে রাস্তার পশে মি*ল*ল মরদেহ মির্জাগঞ্জে স*ন্ত্রা*সী হামলায় গর্ভপাত, হাসপাতালে কা*ত*রা*চ্ছে মাহিনুর বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি আট বিভাগেই বৃষ্টির আভাস

শ্রদ্ধা জানাতে গিয়ে বিএনপির দুপক্ষে সংঘর্ষ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৬১ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক::শহীদ বুদ্ধিজীবী দিবসে বরিশালে শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষে তীব্র উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এসময় ফুলের চাক ভেঙে ফেলার অভিযোগ উঠেছে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে।আজ রবিবার (১৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের বিপরীতে স্মৃতিসৌধের বেদিতে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মজিবর রহমান সরোয়ার মহানগর বিএনপির ব্যানারে দলীয় নেতাকর্মীদের নিয়ে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।তাঁর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (বরিশাল) বিলকিস আক্তার জাহান। শ্রদ্ধা নিবেদন শেষে তাঁরা স্থান ত্যাগ করছিলেন।ঠিক একই সময়ে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন একই ব্যানারে তাঁর অনুসারীদের নিয়ে শ্রদ্ধা জানাতে গেলে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।অভিযোগ রয়েছে, এ সময় নাসরিনের ওপর চড়াও হন অপর পক্ষের কয়েকজন নেতাকর্মী। তাঁকে হেনস্তা করা হয় এবং সঙ্গে আনা ব্যানার ছিঁড়ে ফেলা হয়। শ্রদ্ধা নিবেদনের জন্য আনা ফুলের চাকও ভেঙে ফেলা হয়। পরে ভাঙা ফুলের চাক দিয়েই শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।আফরোজা খানম নাসরিন বলেন, একই সময় শ্রদ্ধা জানাতে যাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের নেতাকর্মীরা তাঁর ওপর হামলা করেন। তাঁকে লাঞ্ছিত করা হয় এবং ফুলের চাক ভেঙে ফেলা হয়। এ ঘটনার তিনি আইনি পদক্ষেপ না নিয়ে সাংগঠনিক প্রক্রিয়ায় যাওয়ার কথা বলেছেন।এ ব্যাপারে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (বরিশাল) বিলকিস আক্তার জাহান মুঠোফোনে বলেন, কর্মীদের মধ্যে তুচ্ছ একটি বিষয় নিয়ে অপ্রীতিকর ঘটনা ঘটেছে, যা অনাকাঙ্ক্ষিত।পরে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com