1. admin@jagratakhobor.com : admin-ferdous :
সন্ত্রাস ও চাঁদাবাজির সাথে জড়িতরা বিএনপি সদস্য হতে পারবে না : রিজভী - জাগ্রত খবর - jagrata Khobor

সন্ত্রাস ও চাঁদাবাজির সাথে জড়িতরা বিএনপি সদস্য হতে পারবে না : রিজভী

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১৯০ বার পড়েছেন

নরসিংদী প্রতিনিধি::সন্ত্রাস ও চাঁদাবাজির সাথে জড়িতরা বিএনপির সদস্য হতে পারবে না বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।বুধবার (২৯ অক্টোবর) দুপুরে নরসিংদীর একটি রিসোর্টে আয়োজিত জেলা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, কোন চাঁদাবাজ, দখলদার বিএনপির সদস্য হতে পারবে না। তাদের জন্য বিএনপির দরজা বন্ধ। কিন্তু শিক্ষক থেকে শুরু করে কৃষক, দিনমজুর, রিকশাচালক যে কেউ দলের সদস্য হতে পারবেন।

যারা বিগত সময়ে আওয়ামী লীগের দাপট দেখিয়েছে তারা বিএনপির রাজনীতি করতে পারবে বলেও জানান তিনি।

বিএনপির যুগ্ম-মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক অবসারপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জয়নাল আবেদীন, স্বনির্ভর বিষয়ক সম্পাদক অ্যাভোকেট শিরিন সুলতানা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহীসগ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com