1. admin@jagratakhobor.com : admin-ferdous :
সব ব্যাংকে নারীবান্ধব ওয়াশরুম নির্মাণের নির্দেশ - জাগ্রত খবর - jagrata Khobor
২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| সকাল ৯:৫১|
শিরোনামঃ
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বরিশালে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার বরিশাল শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম

সব ব্যাংকে নারীবান্ধব ওয়াশরুম নির্মাণের নির্দেশ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬
  • ১২৪ বার পড়েছেন
জাগ্রত নিউজ::কর্মক্ষেত্রে নারী কর্মকর্তা-কর্মচারী ও নারী গ্রাহকদের ভোগান্তি কমাতে দেশের সব তফসিলি ব্যাংকে নারীবান্ধব ওয়াশরুম নির্মাণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।মঙ্গলবার এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে কেন্দ্রীয় ব্যাংক দেশের সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) কাছে পাঠিয়েছে।সার্কুলারে বলা হয়েছে, অনেক ব্যাংকে পর্যাপ্ত সংখ্যক স্বাস্থ্যসম্মত ও নারীবান্ধব ওয়াশরুম না থাকায় কর্মরত নারী কর্মকর্তা-কর্মচারী এবং ব্যাংকে সেবা নিতে আসা নারীরা নানা ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন। এই পরিস্থিতি দূর করতে ব্যাংকের প্রধান কার্যালয়, আঞ্চলিক কার্যালয়সহ সব শাখা ও উপশাখায় নারীবান্ধব ও স্বাস্থ্যসম্মত ওয়াশরুম নিশ্চিত করা প্রয়োজন।বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, যেসব ব্যাংকে বিদ্যমান ওয়াশরুমের সংস্কার প্রয়োজন অথবা পর্যাপ্ত স্যানিটারি সামগ্রীর ঘাটতি রয়েছে, সেসব ক্ষেত্রে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে নারী কর্মকর্তা-কর্মচারী ও নারী গ্রাহকদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত তদারকির ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।কেন্দ্রীয় ব্যাংকের এই নির্দেশনার মাধ্যমে ব্যাংকিং খাতে কর্মপরিবেশ উন্নয়ন এবং নারীবান্ধব সেবা ব্যবস্থাকে আরও জোরদার করা হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com