1. admin@jagratakhobor.com : admin-ferdous :
সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে : তথ্যমন্ত্রী - জাগ্রত খবর - jagrata Khobor
২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| সকাল ১১:৫৮|
শিরোনামঃ
ধানমন্ডি স্টাফ কোয়টারে ভাড়াটিয়া দুই সন্তানের জনক প্রতারক সুমন ধর্ষন করলেন এক সন্তানের জননীকে দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে অর্থ পাচারেও চ্যাম্পিয়ন ইউনূস সরকার! কন্যাশিশু ধর্ষণের শিকার, মামলার পর সন্তানসহ বাড়িছাড়া ভুক্তভোগী পরিবার ৯ জেলার জন্য দুঃসংবাদ, সতর্কতা জারি রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ জমি বিরোধে আলেমকে জঙ্গি আখ্যা : পদ হারানোর শঙ্কায় দুই বিএনপি নেতা! বরিশালে অপরাধ নিয়ন্ত্রণে সোচ্চার পুলিশ, ৮ দিনে গ্রেপ্তার ২৪১ বাকেরগঞ্জে স্ত্রী না আসায় শ্বশুরবাড়িতে জামাতার আত্মহত্যা বরিশালে সাবেক কাউন্সিলরসহ ১৭ আ.লীগ নেতাকর্মী গ্রেফতার

সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে : তথ্যমন্ত্রী

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২২ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক:: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘সাংবাদিকদের যত বেশি স্বাধীনতা দেওয়া হবে তাদের অনুসন্ধানী ক্ষমতা তত বেশি বাড়বে। আর সাংবাদিকদের অনুসন্ধানী ক্ষমতা যত বেশি বাড়বে সে সত্য প্রকাশে তত বেশি আগ্রহী হবে। তাই সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে।’শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বরিশাল প্রেস ক্লাবে সজন স্মরণে আয়োজিত ইফতার ও দোয়া মোনাজাতে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, ‘সাংবাদিকদের ওয়েজবোর্ড অনুযায়ী বেতন দিতে হবে। এজন্য আমি সংবাদ মাধ্যমগুলোর মালিকদের সঙ্গে বৈঠক করব। আর সাংবাদিক কারা হতে পারবে এবং কোন যোগ্যতার ভিত্তিতে সাংবাদিকতা করবে এর সংজ্ঞা সাংবাদিকরাই দেবে। সাংবাদিকদের সুযোগ-সুবিধা দেওয়ার নীতিমালা সাংবাদিকদের কাছ থেকে চাইব। সাংবাদিকদের কাজের জবাবদিহিতার বিষয়টি নিশ্চিত করবে গণমাধ্যম আর এর স্বাধীনতা দেবে রাষ্ট্র।বরিশাল প্রেস ক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনের সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মনজুর মোরশেদ, মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম, বরিশাল জেলা প্রশাসক খাইরুল আলম সুমন, জেলা পুলিশ সুপার প্রমুখ।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com