1. admin@jagratakhobor.com : admin-ferdous :
সাবেক মেয়র সাদিক আবদুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা - জাগ্রত খবর - jagrata Khobor
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ৪:৪৬|
শিরোনামঃ
আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম পাথরঘাটায় রাতে ঘুমিয়ে ছিলেন ঘরে, স*কা*লে রাস্তার পশে মি*ল*ল মরদেহ মির্জাগঞ্জে স*ন্ত্রা*সী হামলায় গর্ভপাত, হাসপাতালে কা*ত*রা*চ্ছে মাহিনুর বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি আট বিভাগেই বৃষ্টির আভাস

সাবেক মেয়র সাদিক আবদুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬
  • ১৩৬ বার পড়েছেন
জাগ্রত নিউজ::নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায় বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।মঙ্গলবার দুদক প্রধান কার্যালয়ে এক নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে কমিশনের মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানিয়েছেন।দুদক জানায়, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে প্রাথমিক অনুসন্ধান শেষে আসামির বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের জন্য কমিশন অনুমোদন দেয়। এর পরিপ্রেক্ষিতে ১৬ অক্টোবর ২০২৫ তারিখে তার নামে সম্পদ বিবরণী নোটিশ জারি করা হয়।নোটিশ জারির জন্য ঢাকার কলাবাগান, বরিশাল নগরীর কালীবাড়ী রোড এবং আগৈলঝাড়া উপজেলার সেরাল গ্রামে একাধিকবার চেষ্টা করা হলেও আসামিকে পাওয়া যায়নি। পরে ৪ নভেম্বর ২০২৫ তারিখে তার গ্রামের বাড়ির দরজায় সম্পদ বিবরণী ফরম টানিয়ে নোটিশ জারি করা হয়।তবে নোটিশ জারির পর নির্ধারিত ২১ কার্যদিবসের মধ্যে আসামি সম্পদ বিবরণী দাখিল না করায় তিনি দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন বলে এজাহারে উল্লেখ করা হয়।দুদক আরও জানায়, মামলাটির ঘটনাকাল ধরা হয়েছে ১৬ অক্টোবর ২০২৫ থেকে ৩ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত। ঘটনার স্থান হিসেবে দুদকের প্রধান কার্যালয়, কলাবাগান, বরিশাল নগরী এবং আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন এলাকা উল্লেখ করা হয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com